মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : দ্য ইকোনমিক টাইমস সংযুক্ত আরব আমিরাতের তেল-নির্ভর অর্থনীতিতে ডলারের তারল্য সংকট কাটাতে ‘কারেন্সি সোয়াপ’ বা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ডলারের প্রবাহ নিশ্চিত করতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) একটি কারেন্সি সোয়াপ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। আমিরাতের মতো সম্পদশালী দেশের পক্ষ থেকে এমন সহায়তার অনুরোধ আসায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি…
Author: প্রাণের সংবাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তরুণ পেসার নাহিদ রানা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম পেয়েছেন। তবে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন ২৮ বছর বয়সি এই খেলোয়াড়। সাকলাইন লোয়ার অর্ডারে দারুণ কার্যকরী একজন ব্যাটসম্যান। ডেথ ওভারে বোলিংয়ে মুগ্ধতা ছড়ানোর পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২৩ বছর বয়সি এ ক্রিকেটার বাংলাদেশের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।…
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মঙ্গলবার আরো বিস্তৃতি লাভ করেছে। আগের দিন ৯ জেলার ওপর বয়ে গেলেও মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইলেও ধীরে ধীরে তা আরো তীব্র হচ্ছে। এতে সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। রাজধানীসহ শহরাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় এবং গ্রামাঞ্চলে দিনের বেশির ভাগ সময় লোডশেডিংয়ের কবলে পড়ে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগের দিনের তুলনায় মঙ্গলবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। রাজশাহীতে ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা…
বলিউড ও টলিউড দুই মাধ্যমেই সমান দাপটে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গ্ল্যামারাস উপস্থিতি আর সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে এলো এক দারুণ সুখবর। আবারও মা হতে চলেছেন পূজা। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিট দেখা যায়, যার রিপোর্ট পজিটিভ। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। ভিডিওতে পূজা তার অন্তঃসত্ত্বাকালীন সময়ের কিছু কঠিন মুহূর্তও তুলে ধরেছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই…
দেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) চালান নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। আজ (মঙ্গলবার) সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) জাহাজটি ছেড়ে আসে। এতে রয়েছে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল)। জাহাজটির রুটও ভিন্ন। এটি হরমুজ প্রণালি এড়িয়ে সরাসরি চট্টগ্রামের পথে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত ঢাকা পোস্টকে বলেন, ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটিতে এক লাখ টন ক্রুড রয়েছে। ১৩ থেকে ১৪ দিন পর চট্টগ্রাম…
প্রিমিয়ার লিগের অন্তিম মুহূর্ত জমে উঠেছে বেশ। বিশেষ করে, শনিবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে আর্সেনালের ২-১ গোলের হারে লিগ হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর। শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৭০। দ্বিতীয়স্থানে থাকা সিটিজেনদের ৬৭। মিকেল আরতেতার দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাতেই নতুন জীবন পেয়েছে সিটিজেনরা। লিগে পেপ গার্দিওলার দল আগামী বৃহস্পতিবার রাতে বার্নলির মাঠে আতিথ্য নেবে। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটির বিপক্ষে জয় তোলা যে সহজ হবে উড়তে থাকা সিটির, সেটা সহজেই অনুমেয়। পূর্ণ তিন পয়েন্ট অর্জনে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলবে ম্যানসিটি। দু’দলের ম্যাচ এবং পয়েন্ট হবে সমানে সমান। টার্ফ মুরে বাংলাদেশ সময় রাত একটার ম্যাচটির আগে গার্দিওলা…
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে আরো পৌনে দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক অকটেন রয়েছে। এ জন্য ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ জ্বালানি তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই তেল কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল…
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ। এতে মোট ৫৩টি আবেদন জমা পড়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি জোট থেকে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া, স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দল বা জোটের বাইরে স্বতন্ত্রভাবে আবেদন করেছেন আরও তিন প্রার্থী। তারা হলেন শাম্মা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান।…
উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ‘বেআইনি ও নিন্দনীয়’ হামলার প্রতিবাদে আয়োজিত আরব লিগের একটি ভার্চুয়াল অধিবেশনে অংশ নিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর দীর্ঘ ৪০ দিনের সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলো ইরানের একাধিক প্রতিশোধমূলক হামলার শিকার হয়। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও এর মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। এমন এক সংকটময় মুহূর্তে এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে সদস্য দেশগুলো ইরানের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে বেসামরিক স্থাপনা ও সার্বভৌমত্বের ওপর হামলার কঠোর নিন্দা…
জুলাই আন্দোলনে এক হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের সন্তানকে নিয়ে কারাগারে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার পর জামিনের আদেশ এলো সেই মা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার এই জামিনের আদেশ দেন। শিল্পী বেগমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,”আশা করছি, আগামিকাল তারা কারামুক্ত হবেন।” শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সোমবার সন্ধ্যায় তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও…
