ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছাবেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, তার ‘প্রতিনিধিরা’ সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। তার এই পোস্টে পরেই হোয়াইট হাউস জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দামশান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার থাকবেন, যারা আগের আলোচনাতেও…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়াসহ ৭ জেলায় বিচার বিভাগের ডিজিটাইজেশন বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী । বেলা ১১টার দিকে তিনি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। বেলা ১১টা ৫…
জীবনের ষাট বসন্ত পেরিয়েছেন দেশের বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে তৌকীর আহমেদকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন দেশের বিশিষ্ট নাট্যজনেরা। সে তালিকায় অন্যতম আকর্ষণ ছিলেন তৌকীর আহমেদের শ্বশুর, বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। তৌকীর আহমেদ বিয়ে করেছেন আবুল হায়াত কন্যা অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে। জামাতার এই বিশেষ দিনে স্মৃতিচারণ করতে গিয়ে আবুল হায়াত তার সৃজনশীলতা, পড়াশোনা এবং ব্যক্তিজীবন নিয়ে নানা অজানা কথা তুলে ধরেন। অভিনেতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত তৌকীর আহমেদের পড়াশোনার প্রতি অনুরাগ নিয়ে মুগ্ধতা প্রকাশ করে আবুল…
লিগ ওয়ানের শিরোপা লড়াইয়ে বড় ধরনের এক অঘটনের সাক্ষী হলো পার্ক দেস প্রিন্সেস। ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিকের জাদুকরী পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে অলিম্পিক লিঁও। রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা এই তরুণ তুর্কি নিজে এক গোল করার পাশাপাশি অন্যটিতেও রেখেছেন প্রত্যক্ষ অবদান। রবিবার রাতে এই হারের ফলে লিগ ওয়ান শিরোপা ধরে রাখার লড়াইয়ে কিছুটা হোঁচট খেল লুই এনরিকের দল। ক্লান্তি ভর করেছে পিএসজিকে: ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গত সপ্তাহে দুই লেগে লিভারপুলকে হারায় পিএসজি। সেই ক্লান্তি দূর করতে লুই এনরিকে মূল দলের বেশ কিছু তারকাকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন। যার প্রভাব মাঠে ছিল…
মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাতের কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে স্কুলগুলো। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আজ সোমবার থেকে সশরীরে পাঠদান শুরু হয়েছে, ফলে শিক্ষাঙ্গনে ফিরছে প্রাণচাঞ্চল্য। এদিন ভোর থেকেই বিভিন্ন স্কুলের গেটে সন্তানদের নামিয়ে দিতে অভিভাবকদের ভিড় দেখা যায়। দীর্ঘদিন পর রাস্তায় আবার চলতে শুরু করেছে হলুদ রঙের স্কুল বাস, যার ফলে শহরের সড়কগুলোতেও বেড়েছে যানবাহনের চাপ। এসময় শিক্ষার্থীদের অনেককে হাসিখুশি মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা গেছে। কাঁধে ব্যাগ নিয়ে তারা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে, ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেশটির নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি কেএইচডিএর পরিদর্শন ও অনুমোদনের পর অধিকাংশ স্কুল সশরীরে ক্লাস চালু…
সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল। তবে অবসর নেওয়ার সপ্তাহখানেক পার না হতেই বিসিবির সম্মাননা পেলেন রুবেল। আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলায় তাকে সম্মাননা দেয় বিসিবি। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বেশ কয়েকজন সদস্য। পরে রুবেল বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় চলতি সপ্তাহের নির্ধারিত সাক্ষ্য বাতিল করেছে জেরুজালেমের একটি আদালত। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর আইনজীবী তার সাক্ষ্য বাতিলের আবেদনে “নিরাপত্তা ও কূটনৈতিক” কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে। বর্তমানে মামলাটি তার নিজের সাক্ষ্যের জেরা পর্যায়ে রয়েছে। ২০১৯ সাল থেকে তিনটি দুর্নীতির অভিযোগে এই বিচার প্রক্রিয়া চলছে। এটি নতুন কোনো ঘটনা নয়; এর আগেও একাধিকবার তার আদালতে হাজিরা স্থগিত করা হয়েছে। বিভিন্ন সময় ইসরাইলের গাজা, লেবানন ও ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং সংঘাতের ঘটনাকে কারণ দেখিয়ে এসব বিলম্ব ঘটানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ায় আরও…
ক্যাফে, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস—ফ্রি ওয়াইফাই এখন প্রায় সর্বত্র। মোবাইল ডেটা বাঁচাতে কিংবা দ্রুত কাজ শেষ করতে অনেকেই পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে থাকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য চলে যেতে পারে অন্য কারও হাতে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারে সচেতনতা শুধু জরুরি নয়, অনেক সময় অপরিহার্য। পাবলিক ওয়াইফাইয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এর উন্মুক্ততা। একই নেটওয়ার্কে অনেক অজানা ব্যবহারকারী যুক্ত থাকে। ফলে হ্যাকারদের জন্য এটি সহজ লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারা নকল নেটওয়ার্ক (Fake WiFi) তৈরি করে ব্যবহারকারীদের সংযুক্ত হতে প্রলুব্ধ করতে পারে। আপনি যদি ভুল করে সেই নেটওয়ার্কে…
বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
আর্সেনাল এখনো প্রিমিয়ার লিগের শীর্ষে। কিন্তু গতকাল (রোববার) ইতিহাদ স্টেডিয়ামে শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যানসিটি তাদের শিরোপার দৌড়ে বড় ধাক্কা দিয়েছে। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে সিটি তিন পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। আগামী বুধবার তারা বার্নলির বিপক্ষে জিতলেই গানারদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে। দুই দলের গোল পার্থক্য মাত্র এক। কিন্তু ম্যানসিটি বেশ সতর্ক। যে কোনো কিছু ঘটে যেতে পারে। কোচ পেপ গার্দিওলা বললেন, মনোযোগ হারানো যাবে না। ম্যাচ শেষে তার কথা, ‘আমি খুশি কারণ আমরা আশা দীর্ঘায়িত করতে পেরেছি। সম্ভবত এই লড়াই শেষ পর্যন্ত গড়াবে, আমরা চেষ্টা করব।’ তিনি বললেন, ‘মোমেন্টাম বদলে যায়। লোকেরা আমাকে বলছিল আর্সেনালের…
