Author: প্রাণের সংবাদ

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানের কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তুরস্কে আন্তালিয়া ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সঙ্গে সাক্ষাতের পর সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। ‌সোমবার (২০ এ‌প্রিল) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতা ব্যবহারের অনুরোধ জানান। খ‌লিলুর রহমান ব‌লেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং রোববার…

Read More

উত্তর ইরাকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ‘কথিত’ ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ বছর বয়সী কুর্দি নারী যোদ্ধা গজল মোলান চাপারাবাদ। কুর্দি পেশমার্গা বাহিনীর কনিষ্ঠ সদস্যদের একজন ছিলেন তিনি। সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে। কুর্দিস্তান প্রেস এজেন্সি কুর্দপার প্রতিবেদন অনুযায়ী, ১৪ এপ্রিল যুদ্ধবিরতির সপ্তম দিনে উত্তর ইরাকের সুরদাশ এলাকার একটি আবাসিক স্থানে এই হামলা চালানো হয়। সেখানে ইরানের বিরোধী সংগঠন কোমালা অব দ্য টয়লার্স অব কুর্দিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলো অবস্থান করছিল। হামলায় গুরুতর আহত হন গজল। পরে কোমালা পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয় এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং তাঁকে শহীদ…

Read More

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়। পরীক্ষার্থীদের যে ১৪ নির্দেশনা মানতে হবে : ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ…

Read More

হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ টিকাদান কর্মসূচির আওতায় ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ দেশের সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে। কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনেও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় টিকাদান কর্মসূচির উদ্বোধনী…

Read More

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস জয়ের পর ল্যাথাম বলেছেন, ‘আমরা আবারো ব্যাটিং করতে যাচ্ছি। আগের দিনের তুলনায় এই পিচটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, তবে ভেতরের দিকটা এখনো বেশ শুষ্ক। তাই আশা করছি গত ম্যাচের মতোই এটি আচরণ করবে।’ দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কি না প্রশ্নে তার কথা, ‘মনে হয় আমাদের লক্ষ্য সবসময় থাকে সামনে যা আছে সেটার সর্বোচ্চটা দিয়ে খেলা। অবশ্যই, সিরিজ জয়ের একটি বড় হাতছানি আছে আমাদের সামনে, কিন্তু…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু একথা বলেন। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দামশান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম তিনি দাবি করেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র ‘বর্বরতার’ বিরুদ্ধে সভ্যতার লড়াই লড়ছে।’ নেতানিয়াহু বলেন, ইসরাইল ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা বিশ্বকে আতঙ্কিত করে’। তিনি আরো বলেন, ‘আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। যেকোনো মুহূর্তে নতুন মোড় আসতে পারে’। সূত্র: মিডল ইস্ট আই

Read More

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে ১৫ হাজার ১৮৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা, গত ২ দিনে সারা দেশে ৫৬১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুতকৃত ১০ হাজার ৪৫৮ লিটার ডিজেল, ৪ হাজার ১০৯ লিটার পেট্রোল এবং ৬১৭ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এছাড়া, দুইদিনের অভিযানে ১৮৬টি মামলা দায়ের এবং ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এসব অভিযানে ৮ লাখ সাড়ে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। জ্বালানি বিভাগের নির্বাহী…

Read More

গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ১০৭ বছরের এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শন করে এ অঙ্গীকার করেন তিনি। মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এই মাঠে কাজী সালাউদ্দীন থেকে শুরু করে আমি নিজেও ফুটবল খেলেছি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের গ্রামীণ জনপদসহ ঢাকা মহানগরের যেখানেই খেলার মাঠ দখলদারদের কবলে আছে, তা উদ্ধার করার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।’ গাবতলী মাঠ দখলমুক্ত করার আইনি জটিলতা নিয়ে ক্রীড়া…

Read More

অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথলিন শেরউইন বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চা বাগানের শ্রমিকদের জন্য চক্ষুসেবা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। সিলেটের জাফলং চা বাগান পরিদর্শন এবং সেখানে ‘টি গার্ডেন প্রকল্প-এর আওতায় পরিচালিত বাড়ি বাড়ি গিয়ে চক্ষু পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণকালে তিনি এ আহ্বান জানান। শেরউইন বলেন, মধ্যে মানসম্মত চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে চা শ্রমিকরা বৈষম্য শিকার। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরা প্রায়শই চক্ষুসেবাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বাইরে থাকেন। ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর মধ্যে চক্ষু পরীক্ষা সম্প্রসারণ এবং সময়মতো চিকিৎসা তাদের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধ করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।” পরিদর্শনকালে শেরউইন পর্যবেক্ষণ করেন কীভাবে প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে…

Read More

অনলাইনে শিশুদের নিরাপত্তা জোরদার করতে নতুন বয়স যাচাই অ্যাপ চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই নিজের বয়স প্রমাণ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ…

Read More