বৈশাখ উপলক্ষে আমেরিকার অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট। যেখানে মঞ্চ মাতাতে দেখা যাবে ঢালিউড অভিনেতা জায়েদ খানকে। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট। দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কণা। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সব সময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ইতোমধ্যে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সমঅংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে সমৃদ্ধ বাংলাদেশ। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের…
আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ড্রেসিংরুমে ভ্যাপিং করতে দেখা যায়। ঘটনাটির ছবি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগতভাবে রাখা বা জনসমক্ষে ব্যবহার করাও বেআইনি। এই আইনের লঙ্ঘনে সর্বোচ্চ ৫ লাখ রুপি (প্রায় ৬ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। এই…
স্বাধীনতার এত বছরেও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকারের পূর্ণাঙ্গ তালিকা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার ও সব শহীদের একটি নির্ভুল ও গ্রহণযোগ তালিকা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পিরোজপুর-৩ আসনের রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় হাজার ৪৮০ জন। মন্ত্রীর তথ্য অনুযায়ী…
ইরানের অর্থনীতি দীর্ঘস্থায়ী চাপের মুখে পড়তে পারে যদি হরমুজ প্রণালিতে নৌপথ অবরোধ বা বড় ধরনের বিঘ্ন অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে দেশটির নজর এখন উত্তরের দিকে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও উপসাগরীয় রুটে অস্থিরতার কারণে ইরান ধীরে ধীরে নতুন বাণিজ্যপথের দিকে ঝুঁকছে—যার মধ্যে রেলপথ, কাস্পিয়ান সাগরের বন্দর এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলা নেটওয়ার্ক অন্যতম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যান। সেখানে তিনি মস্কোর “দৃঢ় সমর্থন”-এর প্রশংসা করেন এবং হরমুজ পরিস্থিতি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। বাণিজ্য বাড়লেও সীমিত পরিসরে ২০১৮ সালে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে…
চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা নিরসনে কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম শহরবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন। বুধবার জাতীয় সংসদে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের জলাবদ্ধতার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অনেক বড় ওয়াটার লগ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।’ এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ মুহূর্তে…
পেছন থেকে জুম করে অভিনেতা-অভিনেত্রীদের ছবি তোলা। পাপারাজ্জিদের এই স্বভাব একেবারেই ভালো ভাবে নেয় না অনেকেই। পাপারাজ্জিদের ‘জুম’ করার প্রবণতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন। কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড়…
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলছেন যে তিনি সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়। তার কথায়, “আমি তো রোজ সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি— (বাংলাদেশের সঙ্গে) যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।” ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি ভারত থেকে ‘রাতের অন্ধকারে’ কীভাবে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করা হয়, তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিশ্বশর্মার কথায়, “বিএসএফ কী করে, কখনো ২০-৩০ বা ৪০ দিন, কখনো ১০ দিন মতো নিজেদের কাছে রেখে দেয় (যাদের পুশ-ব্যাক করা হবে, তাদের)। যখন বিডিআর থাকে না,…
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। তিনি সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আজ (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন। সংসদ অধিবেশনের জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।…
ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে লেবাননের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও বাদানুবাদ শুরু হয়েছে। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে ‘অকার্যকর’ হিসেবে অভিহিত করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার মতো পর্যাপ্ত শক্তি বা ‘লিভারেজ’ লেবানন সরকারের নেই। দলটির ভাষায় পরিস্থিতি বর্তমানে ‘দেশদ্রোহিতা’র পর্যায়ে পৌঁছেছে। হিজবুল্লাহর সংসদ সদস্য আলী আম্মার এক সাক্ষাৎকারে সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘দক্ষিণ লেবাননের রক্তের বদলা নেওয়া হবে।’ অন্যদিকে, হিজবুল্লাহর এসব অভিযোগের কড়া জবাব দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। গতকাল সোমবার তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গোষ্ঠীটি একটি বিদেশি শক্তির (ইরান) স্বার্থে লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।…
