কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এমন সতর্কবার্তা দিয়েছেন। ওপেনএআইকে ঘিরে তার করা মামলার শুনানি শুরু হওয়ার দিনে তিনি এই মন্তব্য করেন। এটা প্রযুক্তি দুনিয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে শুরু হওয়া এই মামলায় ইলন মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই তাদের মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে লাভকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় সহায়তা করার সময় তাকে এ বিষয়ে ভুল ধারণা দেওয়া হয়েছিল। মামলাটি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এবং এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় প্রতিষ্ঠানগুলো তাদের উদ্দেশ্য ও ব্যবসায়িক কাঠামো কীভাবে ব্যাখ্যা করবে, সে বিষয়ে প্রভাব পড়তে…
Author: প্রাণের সংবাদ
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর লন্ডন ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সাবেক রাজকীয় কর্মকর্তারা। রাজপরিবারের একজন সাবেক ঘনিষ্ঠ ব্যক্তি বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজার সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ লন্ডন ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে ‘রিসেট বাটন’ টিপেছে। খবর বিবিসির। রানী দ্বিতীয় এলিজাবেথের সাবেক প্রেস সচিব আইলসা অ্যান্ডারসন বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক যেন নতুন করে শুরু হয়েছে। অ্যান্ডারসন ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথের যোগাযোগ ও প্রেস সচিব ছিলেন বিবিসি রেডিও ৫ লাইভ ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি জানান, রাজা চার্লস এখন বড় ধরনের ভাষণ দিতে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘রাজা দলীয় রাজনীতির বাইরে…
ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নাহিদ রানা। তিন ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট। দারুণ খেলার পরও বিশ্রামের জন্য তাকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি। তখনই জানিয়ে দেওয়া হয় পিএসএলের জন্য আর ছুটি পাচ্ছেন না নাহিদ রানা। তবে আজ বুধবার পিএসএলের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি এক এক্স (আগের টুইটার) বার্তায় জানিয়েছে, ফাইনালে খেলবেন নাহিদ রানা। ইতোমধ্যে পিএসএলের ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। এবার এই দলটির হয়ে পিএসএলে খেলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হলে এই তিন ক্রিকেটার ফিরে আসেন দেশে। ওয়ানডে সিরিজ শেষে নাহিদ…
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে আজ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দিচ্ছেন। ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানিপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু। ওই সময় শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি। এছাড়া যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, “তারা বাংলাদেশি মুসলিম… তারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিতর্কিত ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে আর ভালো মানুষ সেজে থাকা নয়। ওই ছবিতে ট্রাম্পকে হাতে একটি অত্যাধুনিক মেশিনগান ধরে থাকতে দেখা গেছে, যার নেপথ্যে ইরানের একটি বিধ্বংসী ল্যান্ডস্কেপ। এই পোস্টের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইরান হরমুজ প্রণালীর থেকে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করছেন। ট্রাম্প দাবি করেছেন যে ইরান তাদের বিষয়গুলো গুছিয়ে উঠতে পারছে না এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি সই করার বিষয়েও তাদের কোনো ধারণা নেই।…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাতীয় সংসদে জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ৫ কোটি ৫৭ লাখ পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার একটি পর্যটন মেগা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বুধবার সংসদে জামালপুর-২ আসনের সদস্য সরকারি দলের এ. ই. সুলতান মাহমুদ বাবুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ‘পর্যটন মেগা পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে ৫৫.৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং ২.১৯ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ তিনি জানান, পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উৎসাহ,…
বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে, কারাবন্দি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাজা বাড়িয়েছে আপিল আদালত। বুধবার তার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এর আগে জানুয়ারিতে একটি নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করেছিলেন তিনি। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রায়কে চ্যালেঞ্জ করে ইউন ও প্রসিকিউশন দু’পক্ষই আপিল করে। ইউন দাবি করেন, তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ‘অবৈধ তদন্তের’ ভিত্তিতে দেওয়া হয়েছিল। অন্যদিকে বিশেষ প্রসিকিউটররা বলেন, গুরুতর অপরাধের জন্য তার ১০ বছরের সাজা হওয়া উচিত। সিউল হাই কোর্টের বিচারক…
গতকাল সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোন দুর্নীতির সাথে জড়াননি। কিন্তু তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতি, তদবির বাণিজ্যে জড়িয়েছেন। এমনকি তার সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও অনেক অভিযোগ গণমাধ্যমে এসেছে। আজ (বুধবার) ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন বিএনপি নেতা ও সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি আরও লিখেছেন, বিভিন্ন জায়গায় নিজস্ব সার্কেলের লোক বসানো ও নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্য মন্ত্রণালয়ের রদবদলেও তিনি প্রভাব বিস্তার করেছেন। তাদের কারও কারও বিরুদ্ধে পরবর্তীতে বেশকিছু অভিযোগ গণমাধ্যম এসেছে। তিনি নিজেও বলেছিলেন, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত…
ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা ইভেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু নিয়ম পরিবর্তনে মনোযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নিয়ম অনুযায়ী– গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড মুছে যাবে। ফলে নকআউটে খেলতে অসুবিধা হবে না তাদের। গতকাল (মঙ্গলবার) ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে খেলোয়াড়দের শাস্তিমূলক রেকর্ড দুই দফায় মুছে ফেলা হবে। ফিফা জানিয়েছে,…
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে টোল কিংবা কিংবা কোনো প্রকার ফি দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি নামে একটি আঞ্চলিক সহযোগিতা জোট রয়েছে এ ৬ দেশের। গতকাল মঙ্গলবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় জিসিসির বৈঠক ছিল। বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই। বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ উল্লেখ করে জিসিসি মহাসচিব বলেন, “জিসিসি এবং এই জোটের সদস্যরাষ্ট্ররা হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ টোল আদায়কে প্রত্যাখ্যান করছে।” উল্লেখ্য, আরব সাগর ও পারস্য…
