Author: প্রাণের সংবাদ

ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ছয়টি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। বিমানবন্দরগুলো হলোতেহরানের মেহরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উরমিয়া। ইরানি বিমানবন্দর ও এয়ার নেভিগেশন কোম্পানির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী ধাপে কেরমান (আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি), ইয়াজদ এবং বিরজান্দ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। ইরনা জানিয়েছে, দেশটির আকাশসীমায় নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। এর ফলে ইরানের পূর্বাঞ্চলীয় আকাশপথ দিয়েও পুনরায় বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

Read More

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান। আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কথা গত ১৭ বছরে তরুণ সমাজের কাছে কানেক্ট করা যায়নি বলেই এখন তারা ৩৬ জুলাইয়ের কথা বলে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। এর পাশাপাশি তারা বর্তমানে তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’ ট্রাম্প আরো বলেন, ‘আমি বিশ্বাস করি তারা (ইরান) তাদের নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে বর্তমানে হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিরাজ করছে। একদিকে ইরান প্রণালীটি নিয়ন্ত্রণের…

Read More

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে গঠন করা হয়েছে এডহক কমিটি। বিসিবির মতো একই ঘটনা ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)। আজ মঙ্গলবার এক বিশেষ বৈঠকে বসেছিলেন এসএলসির সমালোচিত সভাপতি শাম্মি সিলভা এবং তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সভাপতিসহ সকল সদস্যরা পদত্যাগ করেন। বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আগামীকাল বুধবার তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও খবরে জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ…

Read More

জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। এখন নবম ওয়েজ বোর্ড চলছে কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজ (মঙ্গলবার) বিকেলে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ বলেন, অনেক গণমাধ্যমে সাংবাদিকরা নিয়মিত বেতন পান না। অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন। তিনি এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, যেসব সাংবাদিক ওয়ান ইলেভেনের ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে,…

Read More

এশিয়ার মিত্র— বিশেষ করে সাংহাই কো-অপারেশন (এসসিও) ভুক্ত দেশগুলোর সঙ্গে ইরান নিজেদের আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম ভাগ করতে চায় বলে জানিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরান। এ সময়টায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকেও টার্গেট করেছে তারা। এরসঙ্গে যুদ্ধবিমানসহ যুক্তরাষ্ট্রের অসংখ্য ড্রোন ভূপাতিত করেছে তেহরান। এশিয়ার দেশগুলোকে সামরিক সরঞ্জাম দেওয়ার আগ্রহের কথা আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সম্মেলনে বলেছেন ইরানি উপপ্রতিরক্ষামন্ত্রী। তিনি কিরগিজস্তানের রাজধানীতে সাংহাই কো-অপারেশন ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে এ ব্যাপারে বলেন, “এই জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আমরা মার্কিনিদের…

Read More

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিজের দুর্নীতির প্রমাণ চেয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন আজ (মঙ্গলবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে সংসদে তিনি এ দাবি জানান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমরা এটাও দেখেছি জুলাই সনদের পর জুলাই অভ্যুত্থানের পরে ৫ই আগস্ট পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর জবাবে সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য উনার বক্তব্যে বললেন অন্তর্বর্তী সরকারের…

Read More

ভারতের বিমান চলাচল বাজারের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী তিন বৃহৎ প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট সরকারকে সতর্ক করে জানিয়েছে যে দেশটির বিমান শিল্প কার্যক্রম ‘বন্ধ হওয়ার’ উপক্রম হয়েছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান চলাচল বাজার ভারতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এর পাশাপাশি আকাশসীমা ব্যবহারের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে, বিশেষ করে দীর্ঘপাল্লার রুটে। এই সংকটের পরিপ্রেক্ষিতে এয়ারলাইনসগুলো এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) বা বিমান জ্বালানির মূল্য পুনর্নির্ধারণের দাবি…

Read More

পবিত্র হজ পালনের ইচ্ছা ছিল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামের ৬২ বছর বয়সী বাচ্চু মিয়ার। হজ পালনের উদ্দেশ্যে সোমবার দিবাগত রাতে হজ ক্যাম্পেও এসেছিলেন তিনি। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই পরপারে চলেন গেলেন বাচ্চু মিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজযাত্রীর মৃত্যুর খবর শুনে মর্মাহত হন এবং তার মরদেহ দ্রুত গ্রামের বাড়ি পৌঁছে দেওয়ার সার্বিক ব্যবস্থা করেন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গাড়িযোগে অন্যান্য যাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে তাকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায়…

Read More

মার্কিন-ইসরাইলি বিমান হামলায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইস্পাতজাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৬ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির কয়েকদিন আগে দখলদার ইসরাইল দাবি করেছিল, তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খাতের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক…

Read More