Author: প্রাণের সংবাদ

ইরানে গত ২৮ এপ্রিল যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জানুয়ারির বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার কারণে নয়জনের সাজা কার্যকর করা হয়েছে। ১০ জনকে কোনো বিরোধী দলের সদস্য হওয়ার অভিযোগে এবং বাকি দুইজনকে গোয়েন্দাগিরির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘তিনি ‌মর্মাহত’। তিনি আরও উল্লেখ করেন, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি ইরানি…

Read More

আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ে বড় অবদান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোনোভান ফেরেরার। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেছেন। পাঞ্জাবকে হারানোর জন্য তিনি ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা সালমান খানের কাছে! রাজস্থানের জয়ের পর দলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ফেরেরাকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘সরি ভাই, আজ নেহি।’ আসলে সালমানের ১২ বছর পুরনো একটি পোস্টকে সামনে এনে এই কাজ করেছে রাজস্থান। ২০১৪ সালের সেই পোস্টে সলমন লিখেছিলেন, ‘জিন্তার (পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা) দল জিতেছে?’ সেই ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল পাঞ্জাব। সেই পোস্ট সামনে এনেই পাঞ্জাবকে খোঁচা দিয়েছে রাজস্থান। পাঞ্জাবের দেওয়া…

Read More

এ প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এটি বাতিলও করতে পারে। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে রুমিন ফারহানা এ দাবি তোলেন। সকালে শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রুমিন ফারহানা বলেন, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেন, ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি-রফতানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির…

Read More

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটিমাত্র দেশের ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে। আর সে দেশটি হলো ইসরাইল। ফেব্রুয়ারিতে ট্রান্সআটলান্টিক সম্পর্ক বিষয়ে শিক্ষার্থীদের একটি দলকে তিনি একথা বলেছিলেন। এই মন্তব্য প্রথম প্রকাশিত হয় মঙ্গলবার ফাইনান্সিয়াল টাইমসে, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাওয়া রাজা তৃতীয় চার্লসের হোয়াইট হাউসে পৌঁছানোর ঠিক আগে। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের ষষ্ঠ-শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে ক্রিশ্চিয়ানের বৈঠকের অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘বিশেষ সম্পর্ক এমন একটি শব্দবন্ধ যা আমি উচ্চারণ না করার চেষ্টা করি, কারণ এটি বেশ স্মৃতিবিধুর, বেশ অতীতমুখী এবং এর সঙ্গে অনেক…

Read More

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি’। মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধাটা বলা হয়, আমরা যদি সংসদের ভেতর এটা চালু করি, বাইরেও এটা বলতে পারবো। তাহলে আমার মনে হয়, ইয়াং জেনারেশন আছে, নতুন প্রজন্ম তারাও জানতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অভিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী এ প্রস্তাব রাখেন সংসদে। শামা ওবায়েদ বলেন, গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে এই মহান সংসদে…

Read More

সামর্থ্যবান নারী ও পুরুষের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজের বিধান নারী-পুরুষ সবার জন্য ফরজ। হজ ফরজের জন্য প্রাধানত পাঁচটি শর্ত রয়েছে। এই শর্তগুলো কারো মাঝে পাওয়া গেলে তার জন্য হজ ফরজ। শর্তগুলো হলো— ১. মুসলমান হওয়া। ২. জ্ঞানসম্পন্ন হওয়া। ৩. প্রাপ্ত বয়স্ক হওয়া। ৪. স্বাধীন হওয়া। ৫. সামর্থ্য থাকা। এই শর্তগুলোর সঙ্গে নারীর জন্য অতিরিক্ত একটি শর্ত হলো, মাহরাম থাকা। মাহরাম ছাড়া নারীর জন্য হজের সফরে যাওয়া শরীয়ত সম্মত নয়। মাহরাম ছাড়া নারীদের জন্য হজের সফর করা জায়েজ নয়। কোনো নারীর ওপর হজ ফরজ হওয়ার পর যদি তার কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজের সফরে…

Read More

শেষ পর্যন্ত চট্টগ্রামে জয় হলো বৃষ্টির! বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা। গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে। বুধবার জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের এক প্রশ্নের জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। সুন্দরগঞ্জের তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে নদী খননের পরিকল্পনা আছে কি না এবং থাকলে কবে নাগাদ শুরু হবে মাজেদুর রহমানের এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তা নদী দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূ-প্রকৃতিগতভাবে তিস্তা একটি খরস্রোতা নদী। বর্ষা মৌসুমের অতিবৃষ্টিতে এ অঞ্চলে আকস্মিক বন্যা ও নদী ভাঙনের ঘটনা ঘটে। পক্ষান্তরে, শুষ্ক মৌসুমে নদীর পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে গিয়ে…

Read More

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে, চিঠিতে বলেছে তেহরান। সূত্র : বিবিসি।

Read More

আগামী ৪ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। দক্ষিণী বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়াই এর মূল কারণ। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’ তিনি আরও বলেন, আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিকে দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোলায় ১৫১ মি.মি, ফেনীতে ১৪৮ মি.মি,…

Read More