শরিফ আহম্মেদ,শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠিত হয় । এবং বিএনপির উপজেলা শাখার সাবেক সহ সভাপতি , সহ আওয়ামী লীগের দুই নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ তছির উদ্দিন।
অনুষ্ঠানটির প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের বগুড়া শেরপুর উপজেলা শাখার আমির এবং সাবেক শেরপুর উপজেলার চেয়ারম্যান মাওলানা মোঃ দবিবুর রহমান , তিনি বলেন আমরা দীর্ঘ ১৫ বছর শান্তিতে থাকতে পারি নাই এই অবৈধ সরকারের জন্য । আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করল, কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তারা নিজেরাই বাতিল হয়ে গেলেন। তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলতে চাই আপনি আগে দেশটাকে সুন্দর করে সাজান ও দেশটাকে আগাছা মুক্ত করেন তারপরে বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন দেন। এবং তিনি জামাত ইসলামের নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করা ও ইসলাম প্রচার করার জন্য বিশেষ আহবান করেন। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফরম পূরণ ও দলের সঙ্গে লিখিত ও মৌখিকভাবে কাজ সম্পূর্ণ হলে তাদেরকে গ্রহণ করে নেয়। তারা হলেন,আওয়ামী লীগের দুইজন, মোহাম্মদ হাফিজুর রহমান ও আলহাজ্ব মুখবেল হোসেন সহ শেরপুর উপজেলা শাখা বিএনপি'র সাবেক সহ সভাপতি লুৎফর রহমান বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন, বজলুর রহমান, ডাক্তার আলিম সহ জামাত ইসলামের নেতাকর্মীরা।