লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধা'ক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৫) নামে এক শোরুম ম্যানেজার নিহ'ত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরয়ার বাজারের শিমুলতলা এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রামে অবস্থিত ওয়ালটন শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাউরা বাজারের উদ্দেশ্যে রওনা দেন রফিকুজ্জামান। তিনি শোরুমের বকেয়া কিস্তি সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আ'ঘাত পান। ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘট'নাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।