ঢাকা, রবিবার, মার্চ ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৬ পিএম

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন তিনি।


প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।