পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থীরা। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীদের হতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।
Amardesh_sarkar
বিজেপি অভিযোগ করেছে, ওই অঞ্চলের একাধিক ভোটকেন্দ্র থেকে বিজেপির নির্বাচনি এজেন্টদের জোর করে সরিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরা।
শুভেন্দু সরকার যখন পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ নম্বর বুথে যান, তখন তৃণমূল কর্মীদের দ্বারা তাকে আক্রমণ করা হয় বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু সরকারকে ধাওয়া করে হেনস্থা করছে কয়েকজনের একটি দল।
Amardesh_West_Mitra
অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বার্নপুর অঞ্চলের রহমতনগরে অগ্নিমিত্রা পালের গাড়িতে আক্রমণের অভিযোগ উঠেছে।
হীরাপুর থানায় অভিযোগ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
দুই ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র: বিবিসি, আনন্দবাজার।

