ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো ‘সেরা শিক্ষার্থী অ্যাওয়ার্ড– ফল ২০২৫’ প্রদান অনুষ্ঠান। একাডেমিক ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগের মোট ৪২ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এবারের তালিকায় মোট ৩২ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সালমা আক্তার, আরমান হোসাইন, ইয়ার জুমান ইরা, সানু চাকমা, মোঃ মাহফুজুর রহমান, ফাহাদ ইসলাম, মোঃ ওমর ফারুক, জয়ন্ত কুমার সরকার, মোঃ তরিকুল ইসলাম, সরদার ইস্তিক আহমেদ শাফিন, মোঃ নুরুল ইসলাম, মোঃ তাহিদুর ইসলাম, আফজাল হোসেন, শুভ চন্দ্র দে, মোঃ নুর নবী হোসাইন, মোঃ শানায়াস সুমন, কামরুল হাসান নাঈম, মোঃ সাব্বির হোসেন শুভ, মোঃ ইমরান হোসেন সাগর, স্মৃতি মন্ডল, রাকিব হোসেন, মোঃ আশফাকুর রহমান, মোর্শেদ আলম, মোঃ রাদওয়ানুর রহমান, আবদুল্লাহ আল রোহান, মোঃ বোরহান উদ্দিন শ্রাবণ, হাসিবুল হাসান শান্ত, শ্রী নীল কুমার, মোঃ আকিবুল ইসলাম সাদিদ, আরিফুল ইসলাম, মোঃ ফাহিম রেজা ও রফিকুল ইসলাম।
এছাড়াও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এক্সট্রা কারিকুলার সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন— মোঃ রাকিবুল ইসলাম, আব্দুল মতিন জোয়ারদার, মোঃ একন বিশ্বাস, মোঃ আল-শাহারিয়া ইমন, মোঃ হাসিবুল ইসলাম, কাজী মেহেদী হাসান, জুলহাস হোসেন, ইমদাদুল হক, মোঃ মোশারফ হোসেন ও প্রসেনজিৎ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম মরতুজা বলেন, “এই পুরস্কার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তবে অর্জিত জ্ঞান তখনই সফল, যখন তা সমাজের কল্যাণে কাজে লাগানো হবে।”
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস এম জুবায়ের এনামুল করিম, ট্রেজারার মোঃ মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড.মোহাম্মদ ফাতাহ-উর-রহমান, ব্যবসা অনুষদের ডীন ড. গোলাম আহমেদ ফারুকী, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ এমদাদুল হক, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আবু তাহের সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

