দক্ষিণ লেবাননের বিশাল এলাকা এখনো তাদের দখলে রয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের নিজ গ্রামে ফিরতে আবারো হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গাজার মতো লেবাননেও লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ বাড়িয়ে একটি ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা স্থাপন করেছে তারা। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি বলেন, ‘লিতানি নদী, ওয়াদি সালহানিয়া এবং সালুকি এলাকায় যাওয়ার অনুমতি নেই।’ আদ্রায়ি এমন অসংখ্য গ্রামের তালিকা দিয়েছেন, যেখানে বাসিন্দাদের ফিরে যাওয়ার ওপর ইসরাইলি সেনাবাহিনী নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান কর্তৃক পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)। সংস্থাটি এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে…
Author: প্রাণের সংবাদ
কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন মুশতাক আহমেদ। স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকার কারণে অনেক কিছু ভালোভাবে জানা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ক্রিকেটের গতিপথ নিয়ে নিজের মতামত দিলেন পাকিস্তানের সাবেক স্পিনার। চট্টগ্রামের উইকেট কেমন হবে ও নাসুম-মেহেদীর ফর্ম নিয়েও মুশতাক বলেন, ‘নাসুম ও মেহেদী অসাধারণ, খুব ভালো করছে। ওয়ানডে সিরিজে মিরাজও ভালো করেছে। স্পিনাররা ভালোই বল করছে। এমনকি পেসাররাও… তারা উইকেট এনে দিচ্ছে। এই পিচে কিছুটা স্পিন ধরতে পারে। এখানে বল ঘুরাতে হবে।’ শেষ ওয়ানডেতে রিশাদের না থাকা নিয়ে মুশতাক বলেন, ‘রিশাদ শেষ ওয়ানডের একাদশে ছিল না। এটা ওর উন্নতির অংশ।…
লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের সামরিক বাহিনীর হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাবাতিহ জেলার ইয়াহমুর আল-শাকীফ গ্রামে দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নাবাতিহ জেলাটি লিতানি নদীর উত্তরে অবস্থিত এবং এটি ইসরাইল কর্তৃক ঘোষিত ‘ইয়েলো লাইন’ বা বর্জনীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের সামরিক তৎপরতার যে ধারাবাহিকতা চলছে, এটি তারই অংশ বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননের টায়ার শহর থেকে আজ শনিবার সকালজুড়েই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জানা গেছে, ইসরাইলের বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে একের পর এক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস…
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তাদের নেতৃত্ব ও পারফরম্যান্সের ধারাবাহিকতায় দেশের ক্রিকেট ধাপে ধাপে এগিয়েছে বলে মনে করেন তিনি। ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে, এটা আমি বিশ্বাস করি। ক্রিকেটে আজকে যে জায়গাটাতে আমরা এসেছি এটা কিন্তু ধাপে ধাপে। এই যে মাশরাফিদের কাঁধে করে, সাকিব ও তামিমদের কাঁধে চড়ে।’ ক্রিকেটারের নিজস্ব সমর্থকগোষ্ঠী রয়েছে, যা ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে করেন ইসরাফিল, ‘তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। একেকজন আমাদের ক্রিকেটের স্তম্ভ। আপনি যদি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে– এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।…
বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও কয়েকটি জাহাজ। এখন কোনোটিতে চলছে খালাস কার্যক্রম, আবার কোনো কোনোটি বহির্নোঙরে অপেক্ষমাণ। জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের জাহাজটি শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এ ছাড়া ডিজেল নিয়ে আসা দু’টি বড় জাহাজ থেকেও ডলফিন জেটিতে খালাস চলছে। শনিবার বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬৬৭ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। দৈনিক আড়াই হাজার টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন। তিনি জানান,…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিতই তিনি তাঁর অভিনয়, ব্যক্তি জীবন ও নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন অনুরাগীদের সাথে। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যাচ্ছে একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার ড্রেসে। সাথে আছে মানানসই গহনা ও মেকআপ। মেহজাবীনের এই নতুন লুক নেটিজেনদের মুগ্ধ করেছে। অনেকে মন্তব্য করেছেন তার এই নতুন রূপ দেখে। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন। এক কথায় বলতে গেলে, আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেকজন বলেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ এদিকে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’…
টয়োটা ইউকে’র একটি প্রচারণামূলক ভিডিওতে একদম ভিন্ন চেহেরায় দেখা গেছে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে। গত বছর নেটে ব্যাটিং অনুশীলনের সময় মুখে বলের আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সেই ক্ষত সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা স্টোকসের নতুন লুক এখন সরগরম নেট দুনিয়া। ভিডিওতে স্টোকসকে আগের চেয়ে অনেক বেশি রোগা এবং মেদহীন দেখা গেছে। বিশেষ করে তার মুখের গড়নে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আদিল রশিদ, মার্ক উড এবং বেন ডাকেটরা ভিডিওতে থাকলেও ভক্তদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন স্টোকস। চলতি বছরের শুরুতে নেটে অনুশীলনের সময় একটি বল সরাসরি স্টোকসের মুখে আঘাত করে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে স্টোকস…
অতীতে আলোচনার মাঝপথেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালানোয় পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে গভীর সংশ প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা হবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ইরান। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই ইরানে সামরিক হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাঙ্কার-বাস্টার বোমায় সজ্জিত বি-২ বোমারু…
চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) অভিযানে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে…
