পশ্চিমবঙ্গের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ধর্মের ভিত্তিতে রাজ্যে আর কোনো ভাতা দেওয়া হবে না। ফলে ইমাম-মুয়াজ্জিন ভাতা ও পুরোহিত ভাতা বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব ভাতা বা সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলো বন্ধ করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না। তবে সরকার স্পষ্ট করেছে,…
Author: প্রাণের সংবাদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র। অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী…
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। ইরানি আলোচকদের একটি কাছের সূত্রের বরাতে বার্তাসংস্থাটি বলেছে, ইরান ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস অর্জন করা। বর্তমানে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘোষণা দিয়েই তিনি দেশটির রাজধানী তেহরানে যান। আজ তৃতীয়দিনের মতো তার সফরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে জানা গেলো, ইরান মার্কিনিদের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে। ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান সৌদি আরবে ৮ হাজার সেনা, এক ডজনের…
দ্বিতীয় টেস্টে আসতে যাচ্ছে ফলাফল, সেটা নিশ্চিত করেই বলা যায়। কেননা সিলেট টেস্টে বাকি রয়েছে আরও দুই দিন। এরমধ্যে জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ৪৩৭ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ১০ উইকেট। আজ তৃতীয় দিনে অবশ্য ব্যাট হাতে দারুণ করেছে টাইগার ব্যাটাররা। দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘এখানে সন্তুষ্ট হওয়ার মানে কোন বিষয় না, আরো একটু লম্বা করতে পারলে হয়তোবা দলের জন্য আরও ভালো হতো। কারণ উইকেট এখনও ভালো আছে। তো আমরা যদি আরও একটু যদি জুটি গড়তে পারতাম তাহলে আরও ভালো হতো।’ ‘এখন আপনি দেখবেন যে, অনেকেই এটা নিয়ে অনেক মনোযোগী। কিন্তু কোচিং স্টাফ থেকে শুরু…
আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠেছে ২২ জন চূড়ান্ত করে ফেলেছে তারা। আর আজ ব্রাজিল জানিয়ে দেবে, তাদের ২৬ জনের তালিকায় কে কে থাকছেন। ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে বাংলাদেশ সময় রাত ২টায় স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ। ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নিজেদের পূর্বাভাস প্রকাশ…
অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নির্বাচনী গণতন্ত্রের যাত্রায় বিগত নির্বাচনগুলোর ইতিহাস সুখকর নয়। ২০২৪ সালের জুলাই-উত্তর বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল একটি ঐতিহাসিক ও শ্রেষ্ঠ নির্বাচন দেখার। নির্বাচন কমিশন পলিসি লেভেলে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করলেও মাঠপর্যায়ে বা ভেতরের প্রক্রিয়ায় সেই স্বচ্ছতা বজায় থাকেনি। আইনের তোয়াক্কা না করে কালো টাকার ব্যবহার এবং এক শ্রেণির কর্মকর্তাদের যোগসাজশে ভোটের ফলাফলে এক ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি…
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার মতো লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের সামনে দাঁড়িয়ে ৪৩৭ রানের বিশাল টার্গেট। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয়ের নজির নেই, ফলে এখন পাকিস্তানকে লড়তে হবে বিশ্বরেকর্ডের চ্যালেঞ্জ নিয়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৯০ রানে। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। বাংলাদেশের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন মুশফিকুর রহিম। ২৩৭ বলে ১৩৩ রানের (সেঞ্চুরিও পেরিয়ে) অসাধারণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে লিটন দাস খেলেন দারুণ ৬৯ রানের ইনিংস। প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনি দলের ভিত গড়ে দেন। শেষ বিকেলে পাকিস্তান দুই…
এবার মাঠপর্যায়ে পারমাণবিক অস্ত্রের মহড়া সম্পন্ন করেছে বেলারুশ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে প্রতিবেশী রাশিয়া। সোমবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, “এই মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করার অনুশীলন করা হবে।।” মন্ত্রণালয় আরও জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। বিবৃতিতে বলা হয়, “গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং বাহিনী ও সরঞ্জাম ব্যবহারের হিসাব-নিকাশের অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বছরখানেক পর রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র…
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির…
আবারও ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় কমিশনের মাধ্যমে ১৩ এপ্রিল হতে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের ক্রুড…
