Author: প্রাণের সংবাদ

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, জিলহজ মাসের প্রথম দশ দিন হলো— বছরের শ্রেষ্ঠ দশটি দিন। সোমবার ফেসবুকে তিনি বলেন, জিলহজ্জ মাসের প্রথম দশ দিন হলো — বছরের শ্রেষ্ঠ দশটি দিন, কারণ এই দিনগুলিতে সকল উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত (সালাত, সিয়াম, হজ্জ এবং কুরবানি) সমূহের সন্নিবেশ ঘটেছে। কুরআনুল কারীমে সূরা আল-ফজরে আল্লাহ তা’আলা এই দশ দিনের শপথ করেছেন। এই দশ দিনের নেক আমলসমূহ আল্লাহ তা’আলার কাছে অত্যন্ত বেশী প্রিয়। এমনকি জি.হা.দের চাইতেও বেশি। এছাড়াও ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু আমল আমরা ভালো লাগে। তার মধ্যে একটি হচ্ছে, জিলহজ মাসের প্রথম…

Read More

১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরু। অথচ বাংলাদেশের ফুটবলমোদীরা খেলা দেখতে পারবেন কি না এটি এখনো অনিশ্চিত। আজ সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার ইস্যু নিয়েও কথা বলেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকেছেন যে, ‘আমরা তো অফকোর্স খেলা দেখাতে চাই, ফ্যানদেরকে তো এখানে বঞ্চিত করতে পারবো না।’ আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিটিভির সাথে বসে কেমনে বিটিভিকে রাইটসটা এনে দেওয়া যায় যেখানে এটলিস্ট বিটিভির কোন নিজস্ব তহবিল থেকে কোন ফাইনান্সিয়াল খরচ হবে না। এখন এটাকে অ্যাড সেল করে হোক রিসেল করে হোক…

Read More

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ একের পর এক উচ্চপদস্থ বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক বাতিল করায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি কাউকেই সময় দেননি নেপালের তরুণ প্রধানমন্ত্রী। কাঠমান্ডুর এই অবস্থানকে অনেকেই ‘অহংকারী কূটনীতি’ হিসেবে দেখছেন। আবার বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এর পেছনে রয়েছে বৃহৎ শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল এবং সীমান্ত রাজনীতির চাপ। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রীর কাঠমান্ডু সফর হঠাৎ করেই বাতিল করা হয়। মূলত কৈলাস-মানস সরোবর যাত্রা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ১১ ও ১২ মে তার নেপাল সফরের পরিকল্পনা ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে আট হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা ও সরকারি সূত্র। একই সময়ে ইসলামাবাদ ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই মোতায়েনের তথ্য এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো। প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন নিরাপত্তা কর্মকর্তা ও দুই সরকারি সূত্র নিশ্চিত করেছেন যে, সৌদি আরবের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য আরও হামলার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীকে সহায়তা দিতেই এই যুদ্ধ সক্ষম বাহিনী পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের…

Read More

জুলাই গণ‌অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌। তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এই অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ও আপনাদের প্রিয়জনদের ত্যাগ ও কোরবানির মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌। জাতি হিসেবে শহীদ পরিবার…

Read More

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। জাতীয় সংসদে বক্তব্য রাখার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য…

Read More

বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। কিন্তু ওয়েলসের সাবেক এই কোচকে নিয়োগ দিচ্ছে না বাফুফে। আজ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, দুই-এক দিনের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তারা। কোলম্যানের সঙ্গে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান জার্মানির বার্নড স্টর্ক ও টমাস ডুলিও। জানা যায়, তাদের মধ্যে স্টর্কের কোচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। কোচ নিয়োগ বিলম্ব হওয়ার প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ‘১৫ মে’র মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম, তখন এজেন্ট ফি’র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের…

Read More

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের…

Read More

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১৪২ কোটি। উচ্চ যুব বেকারত্বসহ নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো এখন বড় পরিবার গঠনের পক্ষে প্রচার চালাচ্ছে। তাদের দাবি, দেশে জন্মহার কমে যাওয়ায় ভবিষ্যতে জনসংখ্যাগত ভারসাম্যহীনতা ও অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী প্রায় চার দশক ভারতীয় জনসংখ্যা বাড়তে থাকবে এবং তা সর্বোচ্চ প্রায় ১৭০ কোটিতে পৌঁছাতে পারে। তবে দেশটির কিছু নীতিনির্ধারক ও হিন্দু সংগঠন মনে করছে, এখনই ছোট পরিবারের প্রবণতা থেকে সরে এসে বেশি সন্তান নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সরকারি আর্থিক সহায়তার কথাও…

Read More

অভিনেত্রী সাবিলা নূর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি মাধ্যমেও নিজের জাত চিনিয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নতুন নতুন লুকে ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের মাঝে। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে দেখা বোহেমিয়ান পেসলি লুকে। তার পরনে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি দারুণ এক পোশাক, যা তার রূপের অনিন্দ্য সুন্দর প্রকাশ ঘটিয়েছে। ক্যামেরার সামনে চমৎকার সব ভঙ্গিমায় পোজ দিয়েছেন এই অভিনেত্রী। নতুন এই লুকের ছবিগুলো পোস্ট করে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সাবিলা নূর নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমন একটা…

Read More