গত শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। যা মক্কা চুক্তি হিসেবে পরিচিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এ চুক্তির কারণে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাবে। মক্কা চুক্তিতে স্বাক্ষর করা তিনটি দেশই সুন্নি মুসলিম প্রধান। এরমধ্যে তিন দেশের সামরিক শক্তি কেমন—
সৌদি আরব
সৌদি আরবের জনসংখ্যা ৩ কোটি ৬৫ লাখ। দেশটির সক্রিয় সেনা রয়েছে ২ লাখ ৪৭ হাজার। সামরিক বিমান রয়েছে ৯১৭টি। যুদ্ধ ট্যাংক আছে ১ হাজা ৮৫টি। আর নৌবাহিনীর জাহাজ রয়েছে ৩২টি। সৌদির বাৎসরিক প্রতিরক্ষা বাজেট ৬৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
তুরস্ক
তুরস্কের জনসংখ্যা ৮ কোটি ৪১ লাখ। তাদের সামরিক বিমান আছে ১ হাজার ১০১টি। সক্রিয় সেনার সংখ্যা ৪ লাখ ৮১ হাজার। নৌবাহিনীর জাহাজ আছে ১৯২টি। আর যুদ্ধ ট্যাংক আছে ২ হাজার ২৮৪টি। তাদের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট ৫১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
পাকিস্তান
পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৫ কোটি। তাদের সক্রিয় সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। সামরিক বিমান আছে ১ হাজার ৩৯৭টি। যুদ্ধ ট্যাংক আছে ২ হাজার ৬৭৭টি। নৌবাহিনীর জাহাজ আছে ১২০টি। তবে সৌদি ও তুরস্কের তুলনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট কম। তারা সামরিক খাতে বছরে খরচ করে ৯ দশমিক ১ বিলিয়ন ডলার।
সূত্র: আলজাজিরা

