গতকাল গভীর রাতে আকস্মিক ঝড়ের সময় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরফাতুন নামের একজন ৩ মাসের অন্তঃসত্ত্বা বেদে মহিলার।
আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিলেন এই বেদে সম্প্রদায়রা।
ঝড়ের সময় হঠাৎ করেই প্রচণ্ড দমকা হাওয়ায় গাছটি ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় এই অন্তঃসত্ত্বা মহিলার।
নিহত আরফাতুন (১৯) তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার বাসিন্দা এবং আরাফাত হোসেন (২১)-এর স্ত্রী।
ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

