জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্টেট, অংগ সহযোগী সংগঠন এবং যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক নেতাদের নিয়ে এ পর্যন্ত ৩৪ টি সভা করা হয়।
সভায় এয়ার পোর্ট এবং জাতিসংঘের সামনে অত্যন্ত সুশৃংখল ও ধৈর্য ধারন করে করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। কোনো অবস্থাতেই যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় সে ব্যাপারে সবাইকে সহনশীল ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভুইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা, জাকির হাওলাদার প্রমুখ।
সভায় দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র বিএনপি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর সুন্দর ও সফল করার লক্ষ্যে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

