দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও দাম সমন্বয় করায় সরকারকে তারা সাধুবাদ জানাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তের ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট বা মজুদ করার প্রবণতা কমবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগলোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপানোর উদ্যোগ
সমিতির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করলে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ন্যায্যভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন।

