যুদ্ধবিরতির মধ্যেই গত দুই দিনে দক্ষিণ লেবাননে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরাইলের ১৫ জন সেনা নিহত হলো ।
আইডিএফ জানায়, সার্জেন্ট মেজর (রিজার্ভ) বারাক কালফনের মৃত্যুর একদিন পর, শনিবার ৩১ বছর বয়সী সার্জেন্ট লিডোর পোরাত নিহত হন।
হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরানহরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান
এছাড়া সংঘাতে আরো ১২ জন সেনা আহত হয়েছেন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইসরাইল তার উত্তরের প্রতিবেশী দেশ লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় গত ছয় সপ্তাহে দুই হাজারের বেশি নিহত ও আহত হয়েছেন আরো সাত হাজার মানুষ । এই সপ্তাহের শুরুতে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
সূত্র: সিএনএন

