প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) এর মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ আত্রাই মো.আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.খায়রুল আলম, আহসান উল্লাহ মডেল মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইসমাঈল হোসেন, সিনিয়র সহসভাপতি আত্রাই উপজেলা বিএনপি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ক্রিড়া প্রেমী ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিক ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় বিভাগের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন।ফাইনাল খেলায় বালিকা বিভাগে রামচন্দ্রবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।জামগ্রামকে হারিয়ে রামচন্দ্রবটি চাম্পিয়নের খেতাব অর্জন করে। এবং বালক বিভাগে পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যেকার খেলায় গুলিয়া কে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে পাঁচুপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শেষে বিজয়ী,রানারআপ দল ও টুর্নামেন্টের প্রতিটি বিভাগের সেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন ও সকল সহযোগিতার আশ্বাস দেন মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
আয়োজকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

