ঢাকা, সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ড্রোনের আঘাতে আবুধাবির নৌঘাঁটিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০৯:০৯ পিএম

ইরানের ড্রোনের আঘাতে আবুধাবির নৌঘাঁটিতে আগুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


গতকাল শনিবার হামলার পর আজ দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে টার্গেট করেছে ইরান।

নৌঘাঁটিতে আগুনের ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “আজ আবুধাবির আল সালাম নৌঘাঁটির একটি গুদামে ইরানের দুটি ড্রোন হামলা চালায়।  এরপর উদ্ধারকারী দল সেখানে কাজ শুরু করে। এই হামলায় সাধারণ মালামাল থাকা দুটি কন্টেইনারে আগুন ধরে যায়, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।”


সূত্র: এএফপি