ঢাকা, সোমবার, মার্চ ২, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম

বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এ শহরটিতে আজ রোববার এ হামলা হয়। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত সদরদপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা মেহের নিউজ বলেছে, “বোমাবর্ষণসহ অন্যান্য হামলায় ৪৩ সেনা শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আশপাশের কিছু ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”


“যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”— জানিয়েছে মেহের নিউজ।


সূত্র: আলজাজিরা