আলামিন আসিফ :নিউ ইয়র্ক প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাময়িক বিধিনিষেধের কারণে মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩টি ফ্লাইটের চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ হাজার ২৯৩ জন যাত্রী।
মেক্সিকো সিটি আন্তর্জাতিক বিমানবন্দর (এআইসিএম) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত ৪৪টি ফ্লাইট বাতিল এবং ২৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের সহায়তা এবং বিমান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এদিকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এফএর সাময়িক বিধিনিষেধের প্রভাব শুধু দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচলেই সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও বিঘ্ন সৃষ্টি করেছে।

