ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন উগ্রবাদী বিজেপির সমর্থকরা তার ওপর মব করার চেষ্টা চালায়। যা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখিয়েছেন তিনি।
বুধবার (১ জুলাই) তার অফিসিয়াল আইডির লাইভে দেখা গেছে মহুয়া একটি ভবনের তৃতীয় তলায় অবস্থান করে ভিডিও করছেন। এ সময় এ ভবনে বিজেপির সমর্থকরা ডিম নিক্ষেপ করছিল। তিনি লাইভে বলতে থাকেন, বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গে চরম অরাজকতা তৈরি হয়েছে। যেখানে একজন এমপির ওপরও মব করা হচ্ছে।
এ সময় নিরাপত্তা বাহিনী নির্বিকার ছিল জানিয়ে তিনি বলেছেন, “যদি একজন নির্বাচিত নারী এমপির নিরাপত্তার এ অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী থাকা সত্ত্বেও এ ধরনের হামলা কিভাবে অব্যাহত থাকে?
হামলাকে বৈধতা
মহুয়ার ওপর এমন হামলাকে বৈধতা দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেছেন, “আগে পশ্চিমবঙ্গে শুধুমাত্র বোমা ও গুলির শব্দ শোনা যেত। এখন সেগুলো স্থলাভিষিক্ত হয়েছে ডিমে। ভারতের নতুন আইনে ডিম নিক্ষেপের শাস্তি কি হবে তা উল্লেখ করা নেই। কিন্তু আগে যারা পাথর ও বোমা নিক্ষেপ করতেন তারা এখন ডিমকেই ভয় পান। তা সত্ত্বেও আমরা এই ডিম নিক্ষেপের সমাপ্তি ঘটাব।”
হামলার কথা অস্বীকার বিজেপির
বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান সমীক ভট্টাচার্য হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের কর্মীরাই মহুয়াকে মারতে গেছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

