সাদা বলে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আজ (শুক্রবার) বিকেলে হযরত শাহাজালাল বিমানবন্দরে তারা অবতরণ করে। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। কয়েকজন সিনিয়র তারকা না থাকলেও এই সিরিজে অস্ট্রেলিয়ান স্কোয়াডের মোকাবিলা সহজ হবে না।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই অজিদের স্কোয়াডে। বাংলাদেশ দলও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন।
আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শের-ই বাংলায় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

