ফিফা বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। আজ (শুক্রবার) বেলজিয়াম তাদের ২৬ জনের স্কোয়াড প্রকাশ করেছে। ইনজুরির কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে মাত্র এক ঘণ্টা খেলেও এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।
বুধবার ৩৩তম জন্মদিন পালন করা লুকাকু এই মৌসুমে নাপোলির কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। সাত ম্যাচে বদলি হয়ে মাঠে নামেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস ধরে বেলজিয়ামে পুনর্বাসনে ছিলেন তিনি।
দেশের শীর্ষ গোলদাতাকে স্কোয়াডে রেখে বেশ বড় ঝুঁকি নিলেন রুডি গার্সিয়া। ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালিস্টরা এবার জি গ্রুপে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে।
লুকাকু শেষবার বেলজিয়ামের জার্সিতে খেলে ওয়েলসের বিপক্ষে জেতেন। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচটি তারা ৪-৩ গোলে জেতে। ১২৪ ম্যাচ খেলে লুকাকুর গোল ৮৯টি।
লুকাকুর বিকল্প হিসেবে গার্সিয়া রেখেছেন সম্ভাবনাময়ী অ্যাটাকার মাতিয়াস ফার্নান্দেজ-পার্দোকে।
বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেনে ল্যামেন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), মাইক পেন্ডার্স (রেসিং স্ট্রাসবার্গ)
রক্ষণভাগ (ডিফেন্ডার): টিমোথি কাস্তাগনে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ম্যাক্সিম ডি কুইপার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), কোনি ডি উইন্টার (এসি মিলান), ব্র্যান্ডন মেচেলে (ক্লাব ব্রুগ), থমাস মুনিয়ার (লিল), নাথান এনগোয় (লিল), জোয়াকিন সেস (ক্লাব ব্রুগ), আর্থার থিয়েট (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।
মধ্যমাঠ (মিডফিল্ডার): কেভিন ডি ব্রুইনা (নাপোলি), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা), নিকোলাস রাস্কিন (রেঞ্জার্স), ইউরি টিলেম্যানস (অ্যাস্টন ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ), অ্যাক্সেল উইটসেল (গিরোনা)।
আক্রমণভাগ (ফরোয়ার্ড): চার্লস ডি কেটেলার (আটালান্টা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো (লিল), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (বেনফিকা), দিয়েগো মোরেরা (রেসিং স্ট্রাসবার্গ), অ্যালেক্সিস সায়েলেমেকার্স (এসি মিলান),
লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)

