ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আজকের ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে থাকছেন এস্তেভাও ও পেদ্রো।
ব্রাজিলের একাদশে গোলরক্ষক পেদ্রো মরিসকো। রক্ষণে মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস ও দগলাস সান্তোস। মাঝমাঠে দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বন্তেম্পো। আক্রমণে এস্তেভাও, পেদ্রো ও ভিনিসিয়ুস জুনিয়রকে খেলাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
এই ম্যাচে ব্রাজিলের একাদশে পরিবর্তনের অন্যতম কারণ রাফিনিয়ার চোট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় তিনি দল থেকে ছিটকে গেছেন। তার জায়গায় পেদ্রোকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।
কলকাতায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
ব্রাজিল একাদশ:
পেদ্রো মরিসকো, মাতেউজিনিও, মারকিনিওস, আর্তুর দিয়াস, দগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, এস্তেভাও, পেদ্রো, ভিনিসিয়ুস জুনিয়র।

