যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর প্রভাবে বুধবার বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। পাশাপাশি ইউরোপের প্রধান প্রধান শেয়ারবাজারে দরপতন ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতে এশীয় শেয়ারবাজারে লেনদেনের মিশ্র চিত্র দেখা গেছে। বিনিয়োগকারীরা ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষা করছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্তৃপক্ষের মাঝে এমন এক যুদ্ধের সমাপ্তি চান; যার ফলে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটার বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব…
Author: প্রাণের সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও অন্যান্য সুবিধাভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাচার করা অর্থ পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার দিয়ে আইনি প্রক্রিয়া পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আজ (বুধবার) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান লিখিত প্রশ্নে জানতে চান, বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়া…
ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬: রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন। ২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি রবির এ যাবৎকালের সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন রবি আজিয়াটা পিএলসির চেয়ারম্যান…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এর অনুমতি না পেয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে তুরস্কে এক বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদহকে জাহাজটির হরমুজ প্রণালি নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড ওয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। যদিও গত পহেলা এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালি…
চট্টগ্রাম কলেজে হামলার ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এরকম কোনো ঘটনা থাকলে তা যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। পাশাপাশি মন্ত্রী তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর দায় না চাপানে অনুরোধ করেন। মঙ্গলবার সংসদের বৈঠকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এ প্রসঙ্গ তুলে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের নিউমার্কেটসংলগ্ন একটি কলেজে মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিল,…
ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে খোদ মার্কিনিদের মধ্যে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে । সোমবার শেষ হওয়া ছয় দিনব্যাপী জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬২ শতাংশ মার্কিনিই তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান…
ফিফা র্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ মঙ্গলবার র্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। সেখানে বাংলাদেশ নারী দল আগের ১১২তম অবস্থানেই রয়েছে। তবে তাদের ৪.৮৭ রেটিং পয়েন্ট কমেছে। গত মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবার নারী এশিয়ান কাপে অংশ নিয়ে কোনো ম্যাচে না জিতলেও র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখল বাংলাদেশ। তবে টানা ম্যাচ হারের কারণে রেটিং পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৬৫.৫৭। নারী ফুটবলে ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে আমেরিকান সামোয়ার। ১৭ ধাপ এগিয়ে দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে। অন্যদিকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া অঞ্চলের এ দলটি অবস্থান করছে…
ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন আবাসিক এলাকা, এয়ারপোর্ট, রেল স্টেশন, বিভিন্ন রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ প্রায় ৪০টি এলাকায় ৫জি সেবা চালু করা হয়েছে। এছাড়াও, কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, সিলেটসহ সারা দেশের প্রায় ৪০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে স্বল্প পরিসরে ৫জি সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৫জি’র পূর্ণাঙ্গ সেবা পেতে হলে ভার্টিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তথা কৃষি, চিকিৎসা, শিক্ষা, ম্যানুফেকচারিং প্রভৃতি ইন্ডাস্ট্রির রিডিংনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় ৫জি প্রযুক্তির ইকোসিস্টেম ব্যবহারের জন্য উপযুক্ত সেক্টর নির্বাচন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান । ছবি : দ্য ইকোনমিক টাইমস সংযুক্ত আরব আমিরাতের তেল-নির্ভর অর্থনীতিতে ডলারের তারল্য সংকট কাটাতে ‘কারেন্সি সোয়াপ’ বা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানিয়েছেন। সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ডলারের প্রবাহ নিশ্চিত করতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএই) একটি কারেন্সি সোয়াপ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। আমিরাতের মতো সম্পদশালী দেশের পক্ষ থেকে এমন সহায়তার অনুরোধ আসায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি…
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তরুণ পেসার নাহিদ রানা সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম পেয়েছেন। তবে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন ২৮ বছর বয়সি এই খেলোয়াড়। সাকলাইন লোয়ার অর্ডারে দারুণ কার্যকরী একজন ব্যাটসম্যান। ডেথ ওভারে বোলিংয়ে মুগ্ধতা ছড়ানোর পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২৩ বছর বয়সি এ ক্রিকেটার বাংলাদেশের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।…
