Author: প্রাণের সংবাদ

মার্কিন নৌবাহিনী মন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে সিএনএন। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কিনা—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ফেলানকে জানান যে তাকে পদত্যাগ করতে হবে, নতুবা বরখাস্ত করা হবে। প্রতিবেদনে…

Read More

বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে সংসদ চাইলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নেবে সরকার। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলামের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রশ্ন-উত্তরের শেষ পর্যায়ে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত…

Read More

প্রথম দফার ভোটগ্রহণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটদানের হার। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে ১৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। মোট ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী রয়েছেন। জেলা ভিত্তিক ভোটের হারে দেখা যাচ্ছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাঁকুড়া, যেখানে ভোটের হার ২০ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে, রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে মাত্র ১৬ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া অন্যান্য জেলাগুলির মধ্যে বীরভূমে ভোট পড়েছে ১৯ দশমিক ০১…

Read More

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর পেতে রাখা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। হরমুজকে সম্পূর্ণভাবে মাইনমুক্ত করতে কতদিন লাগতে পারে, তার একটি সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনের কয়েক জন উর্ধ্বতন কর্মকর্তা। সেই বৈঠকে কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে মাইনমুক্ত করতে প্রায় ৬ মাস লাগবে। সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ শুরুর…

Read More

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে নামবে টাইগাররা। বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজের দল। নাহিদ রানার ফাইফার ও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা। সিরিজে ১-১ ব্যবধান হওয়ায় শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে নির্ধারণী ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে, তারা সিরিজ নিশ্চিত করবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট…

Read More

নির্মাণকাজ শেষ হওয়ার মেয়াদ কয়েক দফা বাড়ালেও এখনো উৎপাদনে আসতে পারেনি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ নিয়ে নানা আলোচনার মধ্যেই সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ এর জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলেই দাবি করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলছেন, চলতি মাসের শেষেই প্রথম ইউনিটের ফুয়েল লোডিং উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে…

Read More

ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে একজন সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এতথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে। ইরানে নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রেরইরানে নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের এনএনএ জানিয়েছে, একই গ্রামের একটি ভবনে পরবর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এক সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের কর্মী আমাল খলিলকে পরে ঘটনাস্থল থেকে মৃত…

Read More

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৭ হাজারের নিচে নেমে এসেছে। বুধবার (২২ এপ্রিল) যা ছিল দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৬…

Read More

শুরু হয়ে গেছে আসন্ন ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে আর মাত্র ৪৯ দিন বাকি। এই উপলক্ষ্যে ফিফা প্রতিদিন একটি করে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজকের পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নটআউট পর্বে খেলার অভিজ্ঞতায় ব্রাজিলকে ছাড়িয়ে গেছে জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নকআউট ম্যাচ খেলার রেকর্ড গড়েছে জার্মানি। তারা খেলেছে মোট ৪৯টি ম্যাচ। এই তালিকায় দুই নম্বরে অবস্থান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ব্রাজিল তাদের চেয়ে দুটি আসর বেশি খেললেও তারা নটআউট ম্যাচ খেলেছে মোট ৪৪টি। বড় মঞ্চে স্নায়ুচাপ সামলে নকআউট পর্বে জার্মানির এই ধারাবাহিকতা তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। জার্মানি…

Read More

লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাণিজ্যিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকা অবস্থাতেই মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে দূতাবাস। খবর আনাদোলু এজেন্সির। লেবাননের পরিস্থিতি জটিল বলে সতর্ক করে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন ছাড়ার নির্দেশের পরও যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন। দূতাবাস আরও জানায়, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো ‘হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে’। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ…

Read More