Author: প্রাণের সংবাদ

ইসরাইলি বাহিনীর ‘পূর্ণ প্রত্যাহার’ অন্তর্ভুক্ত নয় এমন কোনো চুক্তিতে লেবানন স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তামাম সালাম। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আলোচনার আগে এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘ইসরাইলিদের উপস্থিতিতে আমরা তথাকথিত বাফার জোনের ধারণা মেনে নিতে পারি না; যেখানে বাস্তুচ্যুত লেবাননিদের ফিরতে দেওয়া হবে না এবং ধ্বংস হওয়া গ্রাম বা শহরগুলো পুনর্নির্মাণ করা যাবে না।’ প্রধানমন্ত্রী সালাম আরো বলেন, ‘লেবানন এই বিশ্বাস নিয়ে আলোচনায় বসছে যে যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ যারা ইসরাইলের ওপর প্রভাব খাটাতে পারে। তিনি বলেন,…

Read More

গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে নেতৃবৃন্দ গণসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং শেষ মুহূর্তের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য…

Read More

ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ওপর লাল রঙের তরল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জার্মানির বার্লিনে একটি ভবন থেকে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পরই তার ওপর রঙ ছুড়ে মারেন এক যুবক। ধারণা করা হচ্ছে সেটি টমেটোর জুস বা সস হবে। তরল ছুড়ে মারার পর সাথে সাথে ওই যুবককে আটক করে সেখানে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সংবাদমাধ্যম ইয়েনি সাফেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সমালোচনা করেন রেজা পাহলভি। এরপরই তার ওপর তরল ছুড়ে মারা হয়। এ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন রেজা। ৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের…

Read More

পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে (১১টি শিক্ষাবোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ১০ জন শিক্ষার্থী রয়েছে। তবে আজ ১১টি বোর্ডের কোনো কক্ষ পরিদর্শকে (শিক্ষক) বহিষ্কার করা হয়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, আজ ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের…

Read More

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আকাশভিত্তিক আরও অস্ত্র কিনতে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার স্থানীয় প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের আকাশভিত্তিক উন্নত অস্ত্র কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এক বিবৃতিতে এলবিট সিস্টেমস তাদের ‘আকাশপথে ব্যবহারের উপযোগী অস্ত্র ব্যবস্থায় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের’ প্রশংসা করে বলেছে, কোম্পানিটি ‘ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের জন্য গর্বিত’। বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও বলেছে, তাদের এই অত্যাধুনিক অস্ত্রগুলো ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথের আধিপত্য বজায় রাখবে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চুক্তিকে একটি ‘নিরাপত্তা দশকের’ প্রস্তুতি হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সংগ্রহ অধিদফতর জানিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হলো- বিদেশি…

Read More

ঢাকা শহরের একেক এলাকায় একেক রকম তাপমাত্রা দেখা যাচ্ছে, কোথাও তুলনামূলক স্বস্তি থাকলেও কোথাও গরম অসহনীয় হয়ে উঠছে। একই শহরের ভেতরেই তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রিরও বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সবুজে ঘেরা বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এলাকায় তুলনামূলক ঠান্ডা পরিবেশ থাকলেও মাত্র দুই কিলোমিটার দূরের মিরপুর ২ এলাকায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি বেশি। এই পার্থক্য ঢাকার অন্যান্য এলাকাতেও স্পষ্ট। গবেষণা সংস্থা ক্যাপসের তথ্য অনুযায়ী, গত সাত বছরে ঢাকা দক্ষিণ সিটিতে গড়ে ৪ ডিগ্রি এবং উত্তর সিটিতে ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। গাছপালা ও জলাশয় দখল করে অপরিকল্পিত নগরায়নকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে বোটানিক্যাল…

Read More

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধীদল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাস হয়।

Read More

জ্বালানি সংকটে থমকে গেছে জীবিকা। ছেলের মোটরসাইকেলের পেট্রোল সংগ্রহ করতে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মা—এমন দৃশ্য দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগরে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়। দেখা গেছে, ভাড়ায় মোটরসাইকেল চালক সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য লাইনে অপেক্ষা করছেন। তেল সংকটের কারণে সাগর বৈদ্য মোটরসাইকেল চালাতে না পেরে আপাতত কৃষি শ্রমিকের কাজ করছেন। সংসার চালাতে হিমশিম খাওয়ায় ছেলের পেশা সচল রাখতে নিজেই তেলের লাইনে দাঁড়িয়েছেন তার মা। বিথিকা রানী বলেন, আমার ছেলে মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালায়। কয়েকদিন ধরে তেল না পেয়ে সে মাঠে কাজ করতে গেছে। আমি দুই দিন…

Read More

চলতি মাসের প্রথম ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ১০ শতাংশ। এর আগে গত মার্চে দেশে…

Read More

নিজস্ব প্রতিবেদক ন্যায়, সুশাসন, নাগরিক অধিকার ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে নতুন প্ল্যাটফর্ম “গ্রিট” (গ্রোথ, রিজিল্যান্স, ইন্টিগ্রিটি ও ট্রান্সফরমেশন)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া। তিনি বলেন, “গ্রিট” একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও প্রগতিশীল সমাজ গড়তে কাজ করবে। মানুষের মধ্যে আস্থা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন…

Read More