Author: প্রাণের সংবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘদিন নিয়োগপত্র না পাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রার্থীরা। আজ (সোমবার) রাজধানীর মিরপুর-২–এ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে তারা এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে প্রার্থীরা জানান, ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। প্রয়োজনীয় সব যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তা ও মানসিক ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা আশাবাদী হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন।…

Read More

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়িয়েছে সরকার। দূরপাল্লার পরিবহনের সাথে সাথে আন্তঃজেলা ও মহানগরে চলাচল করা বাসের ভাড়াও বেড়েছে এতে। তবে ঢাকা মহানগরে চলাচল করা পরিবহনের মালিক ও চালকরা বলছেন, যে হারে ভাড়া বেড়েছে তাতে মোট দূরত্বে আগের চেয়ে সর্বোচ্চ চার টাকা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর সদরঘাট থেকে নবীনগরের দূরত্ব ৩৭ কিলোমিটার। এ রুটে আগে ভাড়া ছিল ৯০ টাকা, বর্তমানে ৪ টাকা বৃদ্ধি পেয়ে তা হয়েছে ৯৪ টাকা। কিন্তু এখানে যাত্রীদের কাছ থেকে আগেই ১০০ টাকা নেওয়া হতো। একইভাবে সদরঘাট থেকে এয়ারপোর্টে কুড়িল বিশ্বরোড, আবদুল্লাহপুর হয়ে বাইপাইল পর্যন্ত দূরত্বও ৩৭.৩ কিলোমিটার। এ রুটেও বর্তমান…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা। শার্শার উলাশী খালে পানি আসলে ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়া হবে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার কারণে দুজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ও গুজরাট টাইটান্সের ম্যাচের দিনে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইচ্ছাকৃতভাবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সিস্টেম ও ফাইবার অপটিক লিঙ্কের ক্ষতি করার কারণে ২৪০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। এমন হাই প্রোফাইল ইভেন্টের নিরাপত্তা দুর্বলতা বেশ ভালোভাবে ফুটে উঠল। সন্দেহভাজন দুজন হলেন ৩৭ বছর বয়সী মানজুনাথ ও ১৯ বছরের আব্দুল কালাম। দুজনেই ভেন্যুর ডিজিটাল ও সার্ভেইল্যান্স সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ সাব ভেন্ডর আইভিএস ডিজিটাল সলিউশন্সে কাজ করেন। গুরুগ্রামের এআই সার্ভেইল্যান্স…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। যুদ্ধের কারণে দীর্ঘ বিরতির পর আজ এই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয় বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে নেতানিয়াহুর আইনজীবী আমিত হাদাদের অনুরোধে শুনানি বাতিল করা হয়। এই সাক্ষ্যগ্রহণ নেতানিয়াহুর দীর্ঘদিন ধরে চলমান ফৌজদারি মামলার অংশ, যেখানে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মামলাটি যুদ্ধ পরিস্থিতি ও একাধিক বিলম্বের কারণে বারবার পিছিয়েছে। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে আবারও বিচার প্রক্রিয়ার সময়সূচি অনিশ্চয়তার মধ্যে পড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সূত্র: আলজাজিরা

Read More

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্ট মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহ বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন। এর আগে মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাস্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান এবং লেবাননে আর আগ্রাসী হামলা হবে না— এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় পর্যায় : যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি…

Read More

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন আশু। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। জানা গেছে, অভিনেত্রী আশু রেড্ডি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করেন সেই যুবকের কাছ থেকে। এমন অভিযোগের জেরে ভারতের হায়দেরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই মামলা নথিভুক্ত হয়। সেখানেই উল্লেখ করা হয় এ তথ্য। আরও জানা গেছে, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ এই অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহারে…

Read More

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক আসরটি শুরু হতে দেড় মাসের বেশি সময় বাকি রয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিশ্বকাপের বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। মূলত ৪৮টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে বেশ কিছু খেলায়াড়দের প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে। যাদের প্রতি চোখ থাকবে পুরো বিশ্বের। সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলের জয়ের ম্যাচে সালাহ হ্যামস্ট্রিংয়ে চোট পান। মিশরের একজন শীর্ষ ফুটবল কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড তার ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশ খেলতে পারবেন না। এই মিশরীয় তারকা একাই নন যিনি…

Read More

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে সোমবার পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল রোববার পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি…

Read More