Author: প্রাণের সংবাদ

বার্সেলোনায় নতুন চুক্তি করতে রাজি হয়েছেন হ্যান্সি ফ্লিক। আগামী বছর জুনে ৬১ বছর বয়সীর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতো। ক্লাব কর্তৃপক্ষ তাকে আরও কয়েক বছরের জন্য রাখতে চায়। মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন ফ্লিক। আরও এক বছর সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু জার্মান কোচ স্বল্পমেয়াদে চুক্তির ব্যাপারে আগ্রহী। ২০২৪ সালের গ্রীষ্মে কোচ হিসেবে বার্সায় যোগ দেন ফ্লিক। প্রথম মৌসুমেই জাদু দেখান। ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জেতে বার্সা, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি ঘরে তোলে তারা। একই মৌসুমে অল্পের জন্য চ্যাম্পিয়ন্স…

Read More

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তিত ডিজিটাল তথ্যব্যবস্থার জটিল সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানদাতা। তাদের সৃজনশীল জ্ঞান ও অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি সম্ভব। শনিবার (২ মে) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে উপমা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র একটি গাড়ির মতো। এতে মালিক হলেন জনগণ আর চালকের আসনে থাকেন নির্বাচিত বা অনির্বাচিত সরকার। চালক ভুল বা অপরাধ করলে স্টেকহোল্ডারসহ যাত্রীরা নানা অভিযোগ করেন। এরপরও আসন থেকে উঠতে চাননি চালক। কিন্তু শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বের করে দিয়েছেন মালিকরা।…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ইরান যুদ্ধে অংশ না নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যঁ-নোয়েল বারো বলেন, “এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনওভাবেই সম্ভব নয়।” আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, “শুরু থেকেই আমরা এ যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।”…

Read More

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সংগ্রাম, লড়াই, ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্র-শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে বাংলাদেশকে গড়বো। শনিবার (০২ এপ্রিল) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেক ঝামেলা, এর মধ্যে জুলাই সনদ, সংবিধান সংশোধন– এগুলো নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। তর্ক-বিতর্ক অবশ্যই ভালো কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার চেষ্টা এটা কখনোই ভালো হতে পারে না। তিনি বলেন, সবচেয়ে বড় কথাটা হলো জুলাই…

Read More

পবিত্র জিলকদ মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারামে বিশেষ খুতবা দিয়েছেন ইমাম ও খতিব শায়খ ওসামা বিন আবদুল্লাহ আল খায়য়াত। জুমার নামাজে অংশ নেওয়া লাখো মুসল্লির উদ্দেশে তিনি বলেন, মহান আল্লাহ নির্ধারিত পবিত্র সময় ও স্থানের যথাযথ মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। তিনি মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যে সময় ও স্থানগুলোকে সম্মানিত করেছেন সেগুলোর মর্যাদা রক্ষা করা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাই হলো প্রকৃত ঈমান। খতিব তার খুতবায় বিশেষভাবে জিলকদ মাসের পবিত্রতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, হজের প্রস্তুতি ও ইবাদতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ মাসে…

Read More

আইপিএলে রাজস্থান রয়্যালসের ড্রেসিংরুমে ধূমপান করে তুমুল সমালোচনার ‍মুখে পড়েছেন রিয়ান পরাগ। ম্যাচের মাঝে তার ই-সিগারেট (ভ্যাপিং) পানের দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখেও পড়েছেন পরাগ। যদিও ক্রীড়াঙ্গনে ধূমপান করে আলোচিত হওয়ার নজির এবারই প্রথম নয়, তবে তখন এত নিন্দিত হতে হয়নি অ্যাথলেটদের! এক প্রতিবেদনে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ লিখেছে, ক্রিকেটে এক সময় বিপুল বিনিয়োগ করত সিগারেট কোম্পানিগুলো। কিছু প্রতিষ্ঠানের প্রচারণা স্টেডিয়ামের বিলবোর্ডেও শোভা পেত। প্রকাশ্যে ধূমপান করা খেলোয়াড় বিবেচিত হতেন অধিক পৌরুষ ও রহস্যময় হিসেবে। আবার কাউবয় টুপি, আধবোজা ট্যারা চোখ আর চেপে রাখা ঠোঁট থেকে ঝুলন্ত সিগারেট…

Read More

জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ জোরদার রাজশাহী নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক। শনিবার সকালে নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহাফুজুর রহমান রিটন জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর সব ড্রেন, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা কমানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে, যেন কেউ ড্রেনে আবর্জনা না ফেলেন।” রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে নগরীর…

Read More

বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সিলেটের বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে নিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন। সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নের এই বাসিয়া নদী সুরমা নদীর সঙ্গে সংযুক্ত। খাল পুনঃখনন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই বাসিয়া যে নদীটি বা খালটি আছে, এটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। এরপর সময়ের বিবর্তনে এই খালটি ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে। আমরা এই খালটি আবারও খনন করতে চাই। বাসিয়া নদীর…

Read More

হরমুজ প্রণালিতে নৌঅবরোধেকে অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াশিংটন অবরোধের অংশ হিসেবে ইরানি পণ্য ও তেল জব্দ করছে। ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য জব্দ করেছি। তেল জব্দ করেছি, এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। আমরা অনেকটা জলদস্যুদের মতো কিন্তু আমরা কোনো আমরা খেলা খেলছি না।’ অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। তারা বলেছিল এটি বন্ধ করে দেবে। ইরান হরমুজ বন্ধ করেছে, তারপর আমি তাদের (ইরান) জন্য এটি বন্ধ করে দিয়েছি।’ ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সত্যি…

Read More

রাজধানীর ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া…

Read More