নির্মাণকাজ শেষ হওয়ার মেয়াদ কয়েক দফা বাড়ালেও এখনো উৎপাদনে আসতে পারেনি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ নিয়ে নানা আলোচনার মধ্যেই সম্প্রতি বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ এর জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলেই দাবি করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলছেন, চলতি মাসের শেষেই প্রথম ইউনিটের ফুয়েল লোডিং উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে…
Author: প্রাণের সংবাদ
ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে একজন সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এতথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে। ইরানে নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রেরইরানে নৌ অবরোধে ৩১ জাহাজ ফেরত পাঠানোর দাবি যুক্তরাষ্ট্রের এনএনএ জানিয়েছে, একই গ্রামের একটি ভবনে পরবর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এক সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের কর্মী আমাল খলিলকে পরে ঘটনাস্থল থেকে মৃত…
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৭ হাজারের নিচে নেমে এসেছে। বুধবার (২২ এপ্রিল) যা ছিল দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৬…
শুরু হয়ে গেছে আসন্ন ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে আর মাত্র ৪৯ দিন বাকি। এই উপলক্ষ্যে ফিফা প্রতিদিন একটি করে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজকের পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের নটআউট পর্বে খেলার অভিজ্ঞতায় ব্রাজিলকে ছাড়িয়ে গেছে জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নকআউট ম্যাচ খেলার রেকর্ড গড়েছে জার্মানি। তারা খেলেছে মোট ৪৯টি ম্যাচ। এই তালিকায় দুই নম্বরে অবস্থান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ব্রাজিল তাদের চেয়ে দুটি আসর বেশি খেললেও তারা নটআউট ম্যাচ খেলেছে মোট ৪৪টি। বড় মঞ্চে স্নায়ুচাপ সামলে নকআউট পর্বে জার্মানির এই ধারাবাহিকতা তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। জার্মানি…
লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাণিজ্যিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকা অবস্থাতেই মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানিয়েছে দূতাবাস। খবর আনাদোলু এজেন্সির। লেবাননের পরিস্থিতি জটিল বলে সতর্ক করে এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন ছাড়ার নির্দেশের পরও যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন। দূতাবাস আরও জানায়, লেবাননজুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো ‘হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে’। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ…
বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে। এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা…
হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। যদিও এর আগে মার্কিন নৌবাহিনী ২ থেকে ৩ সপ্তাহের একটা সময়সীমার ধারণা করেছিল। পেন্টাগনের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন ব্রিফিংয়ে হরমুজ প্রণালির মাইন অপসারণ নিয়ে এই তথ্য তুলে ধরা হয়। যদিও ওই ব্রিফিংয়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়, সামরিক কৌশল ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে…
গণঅভ্যুত্থানের পর দেড় বছরের বেশি সময় পার হলেও দেশে ‘পুরোনো বন্দোবস্ত’ বা আগের শাসন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার গভীর ষড়যন্ত্র চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম আমার দেশ-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এমন কঠোর বিশ্লেষণ তুলে ধরেছেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে নাহিদ ইসলাম বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের দুর্বলতার কথা উল্লেখ করেন। জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সরকারের আলোচনাকে তিনি ‘অস্বচ্ছ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘ভারত গত ১৬ বছর বাংলাদেশে ফ্যাসিজমকে মদত দিয়েছে এবং এখন খুনিদের আশ্রয় দিচ্ছে। এই সমস্যার সুরাহা না করে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা…
ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২৩ এপ্রিল) কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ…
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, (ইরানি বন্দরগুলোতে) অবরোধ এবং হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।” ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর…
