অতীতে আলোচনার মাঝপথেই প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালানোয় পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে গভীর সংশ প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা হবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে ইরান। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুনে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই ইরানে সামরিক হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাঙ্কার-বাস্টার বোমায় সজ্জিত বি-২ বোমারু…
Author: প্রাণের সংবাদ
চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) অভিযানে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে…
অভিনয়ের পাশাপাশি করপোরেট দুনিয়ায়ও বিচরণ রয়েছে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এবার আরও একটি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এ অভিনেত্রী। গত বৃহস্পতিবার পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ছুটি রিসোর্টের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হলেন মিম। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, আতিথেয়তা ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা— এই তিনের সমন্বয়ে তারা যে কাজ করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের (জামায়াতে ইসলামী) অতীত ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন পুরোপুরি তাদের নির্মূল করা যায় রাজনৈতিকভাবে- সেভাবে আমাদের কাজ করতে হবে। শনিরার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম। যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে, বিএনপি ইঞ্জিনিয়ারিং…
দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই-ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার সকালে তার সাজা কার্যকর করা হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে। সরকারি তথ্যমতে, এরফান কিয়ানিকে ২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ‘অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ চালানোসহ বেশ কিছু গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ইসরাইল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে আইআরজিসি। তাদের বিপ্লববিরোধী গোষ্ঠীর সদস্য বলে দাবি করা…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সারা দেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য, জুলাইয়ের আহত কয়েক হাজার যোদ্ধা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে, বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল এদেশে আর কখনো স্বৈরতন্ত্র ফেরত আসতে দেয়া হবে না। এজন্য দেশে সংস্কারের কার্যক্রম শুরু হয়। পাঁচ তারিখের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি সংস্কারে বাধা দিয়ে এসেছে। একটা পর্যায়ে তাঁরা ঐকমত্য…
লেবানন ও ইরান এই দুই সীমান্তে বর্তমানে এক ধরনের স্থবির যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরাইল। তবে এই সংঘাতের গতিপথ ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই মূলত নির্ভর করছে বলে আল জাজিরাকে জানিয়েছেন ইসরাইলের বিশ্লেষকরা। ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার পাকিস্তানে গেলেও সেখানে ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, গত বৃহস্পতিবার ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও ইসরাইল বারবার এই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তবে বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের নেতাদের তুলনায় ট্রাম্পের প্রভাবই এখানে বেশি কার্যকর। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্যান্য শীর্ষ নেতারা…
রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অস্থির রাজ্য মণিপুরে প্রতিদ্বন্দ্বী জাতিগত গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘তীব্র গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।’ সংঘর্ষটি উখরুল জেলার মুল্লাম গ্রামে ঘটে। নিহতরা কোন গোষ্ঠীর সদস্য ছিলেন, তা জানায়নি পুলিশ। সহিংসতা আরো ছড়িয়ে পড়া ঠেকাতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে। মণিপুরে প্রায় তিন বছর ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই সম্প্রদায় এবং প্রধানত খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত এই সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই দ্বন্দ্বের মূল কারণ জমি ও সরকারি চাকরি নিয়ে প্রতিযোগিতা। মানবাধিকার কর্মীরা…
হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৪ হাজার ৪৬০ শিশু। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ…
