যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে বিদ্যুৎ সংযোগ ১ কোটি ৩৪ লাখ বার এবং গ্যাস সংযোগ ১৭ লাখ বার বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন এক ফেডারেল প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যা দেশটির পরিবারগুলোর আর্থিক সংকটের গভীরতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, বিল পরিশোধে ব্যর্থ হওয়ার পর ইউটিলিটি কোম্পানিগুলো সাধারণত সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ বা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। কংগ্রেস এই তথ্য সংগ্রহের জন্য ২০২৩ সালের একটি আইন পাস করার আগে পর্যন্ত, বিদ্যুৎ কোম্পানিগুলো কতবার গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করছে তা জানার কোনো উপায় ছিল না, যার ফলে পরিবারগুলো তাপ, আলো বা রেফ্রিজারেশন থেকে বঞ্চিত হচ্ছিল। সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটির গবেষক জিন সু বলেন,…
Author: প্রাণের সংবাদ
বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। এরপরই মাল্টি স্পোর্টস ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান গেমসকে। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে নিয়মিত অংশগ্রহণ করছে। শুরু থেকেই পুরুষ হকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর সেপ্টেম্বের জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। এশিয়ান গেমসে নারী হকিতে অংশগ্রহণের জন্য এশিয়ান হকি ফেডারেশন ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাই টুর্নামেন্ট আয়োজন করেছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেই সঙ্গে এশিয়ান গেমসের টিকিটও কেটেছেন অর্পিতা পালরা। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাছাই পর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।…
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সাথে ব্যক্তিগতভাবে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। পূজা চেরি বলেন, ‘বিগত ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি। অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে আমি নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা…
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হোটেলে নৈশভোজের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার গুলির ঘটনা ঘটে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য এ বার্ষিক নৈশভোজটি আয়োজন করা হয়েছিল। তবে সেখানে গুলির ঘটনায় কেউ নিহত হননি। ঘটনাস্থলে উপস্থিত এক গোয়েন্দা কর্মকর্তাকে লক্ষ্য করে গুল ছুড়লেও; তার শরীরে নিরাপত্তা ভেস্ট থাকায় তিনি বেঁচে গেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ গুলির ঘটনা তাকে ইরান যুদ্ধে জয় থেকে বিরত রাখতে পারবে না। তবে এটির সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র আছে কি না সেটি নিজেই জানেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “এটি আমাকে ইরান যুদ্ধে জয় থেকে বিরত রাখতে পারবে না। আমি জানি…
সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। রবিবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদ অধিবেশনে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ সংশোধনে বিলটি উত্থাপন করেন। এর ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। কোনো আলোচনা ছাড়াই এটি সংসদে পাস হয়। এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়। এখন এটি পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় বলা ছিল, একজন সদস্য তার পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ব্যতীত সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা…
পশ্চিম আফ্রিকার দেশ মালির বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে চালানো হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার দেশটির একাধিক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রতিরক্ষামন্ত্রীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দেশটির কাটি শহরে সাদিও কামারার বাসভবনে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী সংগঠন এবং তুয়ারেগ বিদ্রোহীরা হামলা চালান। শহরের বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনায় চালানো ওই হামলায় প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনও লক্ষ্যবস্তু করেন জঙ্গিরা। মালিতে ২০২০ এবং ২০২১ সালে পরপর সংঘটিত দুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের অন্যতম প্রধান নেতা ছিলেন কামারা। মালি থেকে দীর্ঘদিন সংবাদ সংগ্রহ করা আল-জাজিরার নিকোলাস হক বলেন, তিনি ক্ষমতাসীন সামরিক নেতাদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং…
আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেছেন কুমিল্লা-৪ আসনের (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তিনি বলেন, আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে লিখতে চাই, আমরা ‘ব্যাকস্পেস’ ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কিত অন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। বিকেল স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে আমরা সংসদে সবার কাছে অনেকের সংগ্রামের কথা শুনি, তারা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে আজকে সংসদে এসেছেন। আসলে আমাদের…
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬: বর্তমানে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং নতুন কিছু জানা, কিছু দেখা, নিজের স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখা ও সবার সাথে শেয়ার করা। কি হয় একটা অ্যাডভেঞ্চারাস ভ্রমণের যাত্রায়? কখনো হঠাৎ ছবি তোলা, যাত্রায় ছোট বিরতি বা দিনের সাথে বদলে যাওয়া আলো- মুহূর্তগুলো চলে যায় চোখের পলকে। আর দিন শেষে ক্লান্তি বা ব্যাটারি ব্যাকআপের কারণে তা ক্যামেরাবন্দি করা হয়ে দাঁড়ায় বড় একটি চ্যালেঞ্জ। যা সহজ করে নতুন ভি৭০ এফই ও ভি৭০। ভি৭০ এফই ভ্রমণের প্রতিটি মুহূর্ত নিরবচ্ছিন্নভাবে ক্যাপচার করে অনায়াসেই। এর ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা ও ১/১.৫৬-ইঞ্চি এইচপি৫ সেন্সর দ্রুত গতিতে বা হঠাৎ…
হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গুলি করা ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি থাকেন লস অ্যাঞ্জেলসের তোরেন্সে। প্রেসিডেন্টের অনুষ্ঠানস্থলে গিয়ে গুলি অ্যালেন শিক্ষক হিসেবে কাজ করেছেন। সিএনএন বলেছে, হামলাকারী থমাস অ্যালেনের সামাজিকমাধ্যমের প্রোফাইল ঘেটে দেখা গেছে, তিনি সি২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এটি পরীক্ষার প্রস্তুতি এবং টিউটর কোম্পানি। ২০২৪ সালের ডিসেম্বরে সি২ তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে নির্বাচিত করেছিল। থমাস অ্যালেন ২০১৭ সালে…
জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে। শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১…
