গত ১৭ ই এপ্রিল(শুক্রবার) বিকাল ৫ ঘটিকার সময় আসামী ফার্নিচার ব্যবসায়ী রেজাউল ইসলাম এবং মিস্ত্রি ভিকটিম মোঃ জনি (২৮) পিতা- মোঃ সহিম , সাং- আমরুল কসবা, চকপাড়া, থানা-আত্রাই,নওগাঁ।
ফার্নিচার বিক্রয়ের পাওনা টাকা নেওয়ার জন্য আত্রাই থানাধীন গুড়নই বাজারে গেলে আসামী রেজাউল তার সঙ্গীয় অপর আসামীসহ ভিকটিমকে ধারালো চাকু দিয়ে মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। সেই সাথে ভিকটিমের নিকটে থাকা ৩২০০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় । ভিকটিম জনি কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ভাবে এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে জনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ঘটনার পর থেকেই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আত্রাই থানা কে আসামি গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা নির্দেশনা দেন। গত কয়েকদিনে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশ ধারণ করে উক্ত আসামীকে ২২/০৪/২৬ তারিখ সকালে অভিযান করে মালিপুকুর এলকার আত্রাই নদীর পার হওয়ার সময় গ্রেফতার করে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল মন্ডল পালিয়ে নিকটস্থ নদীতে ঝাঁপ দেন। তবে পুলিশের অব্যাহত চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
উক্ত আসামী এলাকার চিহৃত অপরাধী, আন্তজেলা ডাকাত চক্রের সদস্য, সে আত্রাই থানা সহ বিভিন্ন থানা এলাকায় অপরাধ করে ।
উল্লেক্ষিত আসামী দুইটি ডাকাতি সহ বগুড়া নাটোর এবং নওগাঁ জেলার ৫টি মামলার এজাহার ভুক্ত আসামী।
আসামীর নাম ঠিকানাঃ মোঃ রেজাউল (৩৬) পিতা- মৃত তালেব মন্ডল সাং- মালিপুকুর থানা- আত্রাই জেলা- নওগাঁ।

