ঢাকা, মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি দর্শকরা যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৮ পিএম

বাংলাদেশি দর্শকরা যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সেই লিগের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা।


আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। 

আর র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত সম্প্রচারক চ্যানেল গাজী টিভির অনলাইন প্লাটফর্ম। এ ছাড়াও টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।