বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নতুন বাংলাদেশের প্রত্যয়ে’ মিরপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আনন্দ র্যালিটি মিরপুর-পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক আহসান এলাহী বাবুল, সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও মাসুদুর রহমান খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মাহফুজ খান সুমন এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুন বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেন। তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে বিএনপির নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছেন।
মফিজুর রহমান মামুন আরও বলেন, ‘শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি মন্তব্য করেন।
মফিজুর রহমান মামুন বলেন, ‘আমরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। নতুন বাংলাদেশের প্রত্যয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করতে চাই। একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।’ বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ভবিষ্যতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

