ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। 


সোমবার (৩০ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সন্ধ্যার পর থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।


এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।


আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি। তবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।