ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরের ধানের শীষের গণজোয়ার—জনসেবার অঙ্গীকার ডা. জাহিদ হোসেনের।

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

হাকিমপুরের ধানের শীষের গণজোয়ার—জনসেবার অঙ্গীকার ডা. জাহিদ হোসেনের।

৩ নং আলিহাট ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা গেছে। এলাকায় ব্যাপক জনসমাগম, স্লোগান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতা ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন।


এ সময় ডা. জাহিদ হোসেন বলেন,

“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি। নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব।”


তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর এগিয়ে চলার শক্তি। এলাকার উন্নয়ন ও সাধারণ জনগণের সেবা করাই তাঁর মূল অঙ্গীকার।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা ধানের শীষের পক্ষে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন এবং আগামীর নির্বাচনে বিজয়ের আশাবাদ জানান।

দেশজুড়ে রিলেটেড নিউজ