ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ পিএম

রাজাপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র হাঁস মার্কার

প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে হাঁস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।


এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে হাঁস মার্কার লিফলেট তুলে দেন এবং তার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। আমি সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করছি।”

এ সময় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। এবং হাঁস মার্কার পক্ষে ভোট চান ।

দেশজুড়ে রিলেটেড নিউজ